Friday, June 26, 2026

দীর্ঘ প্রতিক্ষার অবসান ! আজ দুপুর ২টোয় সিবিএসই-র ফল প্রকাশ

Date:

Share post:

দীর্ঘ প্রতিক্ষার পর অবসান ঘটিয়ে আজ বেলা ২টোয় প্রকাশিত হতে চলেছে সিবিএসই-র ফল। করোনা আবহে এবার সিবিএসই দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা হয়নি। পরীক্ষা না হওয়ায় চলতি বছর মূল্যায়ণের ভিত্তিতেই ফলপ্রকাশ করা হবে। সিবিএসই বোর্ডের তরফে জানানো হয়েছে, দুপুর ২টোর সময় সিবিএসই-এর অফিসিয়াল ওয়েবসাইট- cbse.nic.in এবং cbse.gov.in.-এ গিয়ে পরীক্ষার ফলাফল দেখা যাবে।

আদালতের নির্দেশ অনুযায়ী আগামী ৩১ জুলাইয়ের মধ্যেই ফল প্রকাশ করতে হত বোর্ডকে। তবে সূত্রের খবর, তাঁর আগেই ফল প্রকাশের জন্য চেষ্টা চলছিল। শুক্রবার সকালে সিবিএসই বোর্ডের তরফে একটি টুইট করা হয়। সেখানে দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ ছবির একটি দৃশ্য নিয়ে লেখা হয়েছে, ‘আখির ও দিন অ্যা হি গ্যায়া’। দীর্ঘদিন অপেক্ষার পরে ফলাফল প্রকাশে উচ্ছ্বসিত পড়ুয়ারা।

সিবিএসই-র পক্ষ থেকে মূল্যায়ণের যে মাপকাঠি দেওয়া হয়েছিল, তার ভিত্তিতে সিবিএসই অনুমোদিত স্কুলগুলি পড়ুয়াদের নম্বর পাঠিয়ে দিয়েছে বোর্ডে। তাঁর ভিত্তিতেই নম্বর দেওয়া হবে। আজ দুপুর ২টোয় সিবিএসই-র সরকারি ওয়েবসাইট cbse.nic.in ও cbse.gov.in –এ ফল জানা যাবে। এ ছাড়া উমঙ্গ অ্যাপ বা Digilocker অ্যাপ বা ওয়েবসাইট umang.gov.in-এও ফল জানা যাবে। সরাসরি ফোন করে বা এসএমএসের মাধ্যমেও ফল জানা যেতে পারে। ইন্টার অ্যাকটিভ ভয়েস রেসপন্স সিস্টেমের মাধ্যমে ফল জানতে গেলে দিল্লির ক্ষেত্রে ফোন করতে হবে ২৪৩০০৬৯৯ নম্বরে। দিল্লির বাইরে হলে ফোন করতে হবে ০১১-২৪৩০০৬৯৯ নম্বরে।

তবে রেজাল্ট জানার আগে রোল নম্বর জানতে হবে পরীক্ষার্থীদের৷ দশম ও দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের সুবিদার্থে ‘রোল নম্বর ফাইন্ডার’ চালু করল বোর্ড।

  • কীভাবে রোল নম্বর ফাইন্ডার অ্যাকসেস করতে হবে, তা একনজরে দেখে নিন।
  • সিবিএসই বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
  • স্ক্রোল করে পেজে ‘রোল নম্বর ফাইন্ডার’ লেখার ওপরে ক্লিক করুন
  • নতুন পেজ ওপেন হবে।তাতে ‘continue’ অপশনে ক্লিক করুন
  • পরীক্ষার্থীরা নিজেদের শ্রেণি নথিভুক্ত করুন
  • এরপর নিজের নাম, বাবার নাম সহ প্রয়োজনীয় তথ্য দিন
  • এরপর দশম বা দ্বাদশের রোল নম্বর জানতে সার্চ করুন

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...