Monday, April 13, 2026

অলিম্পিক্সে আশা জাগিয়েও ব‍্যর্থ দীপিকা কুমারী,কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিলেন তিনি

Date:

Share post:

টোকিও অলিম্পিক্সে( Tokyo Olympi) আশা জাগিয়েও ব‍্যর্থ দীপিকা কুমারী( deepika kumari)। কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিলেন ভারতের এই মহিলা তিরন্দাজ। এদিন দক্ষিণ কোরিয়ার তীরন্দাজ আন সানের কাছে পরাস্ত হন তিনি। কোয়ার্টার ফাইনালে আন সানের সামনে দাঁড়াতেই পারলেন না বিশ্বের এক নম্বর তীরন্দাজ।

শুক্রবার কোয়ার্টার ফাইনালে প্রথম সেটেই চমক দেখিয়েছেন আন সান। পারফেক্ট ৩০ মেরে চাপে ফেলে দিয়েছিলেন দীপিকা কুমারীকে। কিন্তু পরের দুই সেটে ঘুরে দাঁড়ানোর সুযোগ পেয়েও হাতছাড়া করেন ভারতীয় তীরন্দাজ। বেশ কিছুটা সময় নিয়েও ৭-৮ পয়েন্টার মারেন দীপিকা। আন সান দ্বিতীয় ও তৃতীয় সেটে সেরকম পয়েন্ট না পেলেও, সেই সুযোগই নিতেই পারেননি দীপিকা। শেষ অবধি ২৭-৩০, ২৪-২৬, ২৪-২৬ ফলে ৬-০ ব্যবধানে হারলেন বিশ্বের এক নম্বর তীরন্দাজ দীপিকা কুমারী।

আরও পড়ুন:ভারতের দ্বিতীয় পদক, কোয়ার্টার ফাইনালে দুরন্ত জয় দিয়ে ব্রোঞ্জ পদক নিশ্চিত করলেন বক্সার লভলিনা

 

Related articles

IPL: চাপ বাড়ছে রাজস্থান দলের ম্যানেজারের, কড়া অবস্থান বিসিসিআইয়ের

আইপিএলের (IPL) প্রথম চার ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় শীর্ষে আছে রাজস্থান রয়্যালস(Rajasthan Royals)। সুখের সময়ে দলের অস্বস্তি বাড়ালেন...

রবীন্দ্রসঙ্গীতকে বলেছে ‘রবিশঙ্কর’! ফের বাঙালি অস্মিতা তুলে শাহকে নিশানা অভিষেকের

"যারা বাংলার কৃষ্টি-সংস্কৃতি-ঐতিহ্য জানে না, তাঁরা বক্তব্য রাখছে। এক লাইন বাংলা পড়তে পারবে না। একটা শব্দ উচ্চারণ করতে...

গাড়ি ভাঙচুর, পুলিশকে লক্ষ্য করে পাথরবৃষ্টি! শ্রমিক বিক্ষোভে অগ্নিগর্ভ নয়ডা

শ্রমিক বিক্ষোভে উত্তাল যোগীরাজ্য। লাঠিচার্জ পুলিশের, পাল্টা উর্দিধারীদের গাড়ি লক্ষ্য করে পাথরবৃষ্টি! সঠিক কর্ম পরিবেশ এবং বেতন বৃদ্ধির...

“উনি ২৯৪টি আসনের প্রার্থী! প্রধানমন্ত্রী হবেন না বাংলার মুখ্যমন্ত্রী?” মোদিকে মোক্ষম খোঁচা তৃণমূল সুপ্রিমোর

বাংলার সব জায়গায় তিনিই প্রার্থী, কারণ তিনি বাংলার মুখ্যমন্ত্রী (Chief Minister)। কিন্তু তাঁকে নকল করতে গিয়ে ২৯৪ আসনে...