Thursday, June 25, 2026

বৃষ্টির জন্য বাতিল একাধিক দূরপাল্লার ট্রেন

Date:

Share post:

টানা বৃষ্টিতে এবার বিপর্যস্ত রেল পরিষেবা ৷ করোনার বিধিনিষেধে লোকাল ট্রেন বন্ধ ৷ এবার প্রবল বৃষ্টির জন্য একাধিক দূরপাল্লার ট্রেনও শুক্রবার বাতিল করা হয়েছে ৷বাতিল হয়েছে হাওড়া-ভাগলপুল এক্সপ্রেস, হুল এক্সপ্রেস, পূর্বা এক্সপ্রেস, লালকুঁয়া এক্সপ্রেসের মতো একাধিক ট্রেন ৷
এরই পাশাপাশি দুন এক্সপ্রেসের মতো একাধিক দূরপাল্লার ট্রেন অনেক দেরিতে চলছে বলে রেলের তরফে জানানো হয়েছে ৷
রেল জানিয়েছে , বৃহস্পতিবার রাত থেকে টানা বৃষ্টির কারণে টিকিয়াপাড়া কারশেডে জল জমে গিয়েছে ৷ সেই জল না নামা পর্যন্ত পরিষেবা স্বাভাবিক হবে না। যদিও দ্রুত জল বের করার চেষ্টা চলছে ৷ এমনকি, প্রবল বৃষ্টির জেরে রেল লাইনের রক্ষাণাবেক্ষণের কাজও করা সম্ভব হচ্ছে না ।
পূর্ব রেলের শিয়ালদহ শাখাতেও লাইনে জল জমে পরিষেবা ব্যাহত হয়েছে । বেশ কিছু দূরপাল্লার ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করে দেওয়া হয়েছে ।

 

Related articles

অমরনাথ যাত্রার আগেই ভাড়া নির্ধারণ করে নির্দেশিকা জম্মু-কাশ্মীর প্রশাসনের

আগামী ৩ জুলাই শুরু হচ্ছে চলতি বছরের অমরনাথ যাত্রা(Shri Amarnath Yatra) । যাত্রীদের সুবিধার জন্য এবার আগেই বিভিন্ন...

বিচ্ছিন্ন সিকিম-কালিম্পং যোগাযোগ, ভোগান্তিতে জনজীবন

প্রবল বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার জেরে বিপর্যস্ত পাহাড়ি জনজীবন। আটকে বহু পর্যটক।একাধিক রাস্তায় ধস নামার পাশাপাশি বৃহস্পতিবার ভোরে...

FIFA World Cup: সহজ জয়ে নকআউটে ব্রাজিল, ম্যাচ শেষে আবেগে ভাসলন নেইমার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে নকআউট পর্বে উঠল ব্রাজিল(Brazil)। জোড়া গোল ভিনিসিয়াস...

”কণ্ঠস্বর আমার, কেন নমুনা সংগ্রহ?” প্রশ্ন তুলে হাই কোর্টের দ্বারস্থ অভিষেক

”কণ্ঠস্বর আমার। আমি তো অস্বীকার করিনি। তার পরেও কেন নমুনা সংগ্রহ?” প্রশ্ন তুলে উস্কানিমূলক মন্তব্য মামলায় সিআইডি-র সিদ্ধান্তের...