Tuesday, March 17, 2026

কলকাতার অসুস্থ, শয্যাশায়ী প্রবীণ নাগরিকরা বাড়িতে বসেই পাবেন ভ্যাকসিন! ঘোষণা ফিরহাদের

Date:

Share post:

ফের মানবিক কলকাতা পুরসভা (KMC)। আর লম্বা লাইন দাঁড়াতে হবে না। কলকাতায় প্রবীণ নাগরিকদের বাড়িতেই পৌঁছে যাবে ভ্যাকসিন (Vaccine)। আজ,শনিবার পুরসভার “টক টু কেএমসি” (Talk to KMC) অনুষ্ঠানে এমনটাই ঘোষণা করলেন কলকাতা পুরসভার প্রশাসক বোর্ডের চেয়ারম্যান ফিরহাদ হাকিম (Firhad Hakim)।
পুরসভার সাপ্তাহিক অনুষ্ঠান ‘’টক টু কেএমসি’’ অনুষ্ঠানে এ প্রসঙ্গে ফিরহাদ হাকিম জানান, “৮০ বছরের ঊর্ধ্বে প্রবীণ নাগরিকদের বাড়ি বাড়ি গিয়ে করোনার ভ্যাকসিন দেওয়া হবে। এছাড়া ৬০ বছরের ঊর্ধ্বে যাঁরা শয্যাশায়ী এবং অসুস্থ, তাঁদেরও বাড়ি গিয়ে ভ্যাকসিন দেবে পুরসভা। প্রত্যেককেই ‘স্পেশ্যাল কেস’ হিসেবে গণ্য করা হবে।”
তবে যাঁরা ৬০ বছরের ঊর্ধ্বে শয্যাশায়ী এবং অসুস্থ, তাঁদের চিকিৎসকের কাছ থেকে প্রমাণ পত্র নিয়ে জমা দিতে হবে। সঙ্গে আধার কার্ডের ফটো কপি। এরপর পুরসভায় নাম, ফোন নাম্বার নথিভুক্ত হবে। এবং নির্দিষ্ট সময় পর পুরসভার স্বাস্থ্যকর্মীরা বাড়ি গিয়ে ভ্যাকসিন দিয়ে আসবে। এছাড়াও
আশি বছরের ঊর্ধ্ব কিংবা শয্যাশায়ীদের ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে সেই বাড়ির সমস্ত প্রাপ্তবয়স্কদের আগে থেকেই ভ্যাকসিনেটেড হতে হবে।
এই প্রসঙ্গে ফিরহাদ হাকিম বলেন, “এটা ঠিক দুয়ারে ভ্যাকসিনের মতো নয়। এটা অসুস্থ, শয্যাশায়ী ও প্রবীণ সহ-নাগরিকদের জন্য কলকাতা পুরসভার একটি মানবিক প্রয়াস। স্বাস্থ্য দফতরের সঙ্গে কথা বলে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।”

spot_img

Related articles

পহেলগামের রিসর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, আতঙ্কিত পর্যটকরা

জম্মু-কাশ্মীরের পহেলগামের (Pahelgam, Jammu and Kashmir) লারিপোরা এলাকার এক রিসর্টে সোমবার রাতে আগুন লেগে যায়। গভীর রাতে রিসর্টের...

আজ বিকেলে তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ, চমক ঘিরে জল্পনা রাজনৈতিক মহলে

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে। সোমবার একপ্রস্থ প্রার্থী তালিকা প্রকাশ করেছে বাম...

রাতের কলকাতায় শিলাবৃষ্টি, মঙ্গলেও দক্ষিণবঙ্গে দুর্যোগের সতর্কতা!

চৈত্রের শুরু হতে না হতেই কালবৈশাখীর আমেজ দক্ষিণবঙ্গ জুড়ে। সোমবার সন্ধ্যা থেকেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি শুরু হয়েছিল জেলায় জেলায়।...

ভোট ঘোষণার পর কমিশনের রদবদল, ২৪ ঘণ্টার মধ্যে নতুন দায়িত্বে শীর্ষকর্তারা

ভোট ঘোষণার পর নির্বাচন কমিশনের নির্দেশে রাজ্যের একাধিক শীর্ষ প্রশাসনিক ও পুলিশ আধিকারিককে সরানো হয়েছিল। তার ২৪ ঘণ্টার...