Monday, April 6, 2026

মুরগী, মটন ও মাছের থেকে বেশি করে গোমাংস খাওয়ার পরামর্শ দিলেন বিজেপি মন্ত্রী

Date:

Share post:

মুরগির মাংস, মটন কিংবা মাছের বদলে গরুর মাংস বেশি করে খাওয়ার পরামর্শ দিলেন মেঘালয়ের (Meghalaya) বিজেপি সরকারের (BJP) মন্ত্রী সানবোর সুল্লাই। বিজেপি যে গরুর মাংস খাওয়ার বিরোধী নয়, সেকথাই যেন প্রমাণ করতে চাইলেন তিনি। তাঁর বক্তব্য, ‘গণতান্ত্রিক দেশে সবাই যা খুশি খেতে পারে স্বাধীন ভাবে।’

সম্প্রতি গরুর মাংস ভক্ষণের বিরোধীতা করে একাধিক রাজ্যে আইন এনেছে বিজেপি। বিজেপি শাসিত রাজ্য অসমে এই সংক্রান্ত বিল পাশ হয়েছে। অসম বিধানসভায় ‘গবাদি পশু সংরক্ষণ’ বিল পেশ করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। বিলে বলা হয়েছে মন্দিরের পাঁচ কিলোমিটারের মধ্যে গরুর মাংস বিক্রি করা চলবে না। এসবের মধ্যে বিজেপি মন্ত্রীর গলায় উলটো সুর। যা নিয়ে বিতর্ক উঠেছে খোদ বিজেপির অন্দরেই। বিজেপি নেতা সুল্লাই গত সপ্তাহেই মেঘালয়ের মন্ত্রিসভায় স্থান পেয়েছেন। এরপরই তিনি বলেন, ‘আমি মানুষকে মুরগি, মটন বা মাছের চেয়ে বেশি গরুর মাংস খেতে উত্‍সাহিত করি। গণতান্ত্রিক দেশে প্রত্যেকেরই নিজের পছন্দমতো খাবার খাওয়ার অধিকার রয়েছে।’ এ ব্যাপারে তিনি অসমের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবেন বলেও জানিয়েছেন বিজেপি মন্ত্রী।

আরও পড়ুন- প্রয়াত রাজ্যের প্রাক্তন উচ্চশিক্ষামন্ত্রী সুদর্শন রায়চৌধুরী

 

Related articles

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...