Friday, April 3, 2026

করোনা যোদ্ধাদের সম্মান জানালো ৩৮ নং ওয়ার্ড ক্লাব সমন্বয় সমিতি

Date:

Share post:

৩৮ নং ওয়ার্ড ক্লাব সমন্বয় সমিতি করোনা যোদ্ধাদের সম্মান জানাতে আজ, রবিবার একটি বিশেষ সংবর্ধনা জ্ঞাপনের আয়োজন করেছিল। ক্লাব সমন্বয় সমিতির সভাপতি স্বর্ণালী দে মিশ্র বলেন, এই করোনা মহামারীর সময় যারা সামনের সারিতে থেকে মানুষের জন্য কাজ করে চলেছেন তাদের অসংখ্য ধন্যবাদ।

আরও পড়ুন-অবৈধ সম্পর্কের সন্দেহে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টা, গুরুতর জখম যুবক

গত দু’বছর ধরে স্বর্ণালী দে মিশ্রও কাজ করে চলেছেন মানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়ে। যারা নিজের এবং নিজের পরিবারের কথা না ভেবে সমাজের জন্য এই অতিমারীর মধ্যেও সামনের সারিতে থেকে লড়াই করছেন তাদের এই সাহসিকতাকে কুর্নিশ জানানোর জন্যই আজকের এই অনুষ্ঠানের আয়োজন।

আরও পড়ুন-উচ্চ প্রাথমিকে অভিযোগ ২৫ হাজারের বেশি, দ্রুত নিষ্পত্তি চায় কমিশন

মূলত ডাক্তার, নার্স, সাংবাদিক, পুরসভার কর্মীরা, ঝাড়ুদার, ডোম প্রভৃতি সকল সমাজবন্ধু মানুষদের আজ সম্মানিত করা হয়েছে। প্রত্যেক করোনা যোদ্ধাদের উত্তরীয়, ব্যাচ, স্মারক আম ভর্তি ঝুড়ি এবং চারপাশে সবুজের পরিমাণ বাড়ানোর লক্ষ্যে একটি করে চারাগাছ প্রত্যেকের হাতে তুলে দেওয়া হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, বিধায়ক দেবাশীষ কুমার, বিধায়ক অতীন ঘোষ, জীবন সাহা, অনিন্দ্য কিশোর রাউত, অভিনেত্রী তৃণা সাহা সহ প্রমুখ বিশিষ্টজনেরা।

 

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...