Thursday, April 9, 2026

অভিষেকের ওপর হামলা: রাজ্যসভায় অমিত শাহের কাছে জবাব চাইলেন ডেরেক

Date:

Share post:

ত্রিপুরায়(Tripura) অভিষেক বন্দোপাধ্যায়ের(Abhishek Banerjee) ওপর হামলার ঘটনায় সংসদে এবার সরব হয়ে উঠল তৃণমূল(TMC)। সোমবার অধিবেশন চলাকালীন এই ইস্যুকে তুলে ধরে সরব হয়ে ওঠেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন। পাশাপাশি এদিন রাজ্যসভায় সাংসদ শান্তনু সেনের সাসপেনশন তুলে নেওয়ার জন্য চেয়ারম্যান ভেঙ্কাইয়া নাইডুকে(venkaiah Naidu) চিঠি লেখেন তৃণমূলের সাংসদরা।

অভিষেকের ওপর হামলার ঘটনায় সোমবার সংসদ ভবনে সুর চড়িয়ে ডেরেক ও’ব্রায়েন বলেন, “ত্রিপুরায় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার ঘটনার জবাবদিহি করুক দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপি শাসিত ত্রিপুরায় গণতন্ত্র নিয়েও প্রশ্ন তোলেন তিনি।” উল্লেখ্য, সোমবার ত্রিপুরা সফরে গিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ত্রিপুরেশ্বরী মন্দিরে যাওয়ার সময় বিজেপির পতাকা হাতে তাঁর গাড়ির ওপর হামলা চালায় একদল দুষ্কৃতী। সেই ইস্যুতেই এবার রাজ্যসভায় সরব হয়ে উঠল তৃণমূল।

আরও পড়ুন:ফের উপত্যকার আকাশে ড্রোনের নজরদারি, তাড়া করতেই সীমানা ছেড়ে উধাও

অন্যদিকে, সংসদে ‘অশোভনীয়’ কাজের অভিযোগে সম্প্রতি তৃণমূলের রাজ্যসভার সাংসদ শান্তনু সেনকে বরখাস্ত করা হয়েছিল। শান্তনু সেনের সাসপেনশন তুলে নেওয়ার দাবি জানিয়ে এদিন রাজ্যসভার চেয়ারম্যান ভেঙ্কাইয়া নাইডুকে চিঠি পাঠায় তৃণমূলের সংসদরা। শাস্তি তুলে নিতে আবেদনে তৃণমূলের পাশাপাশি সম্মতি জানিয়েছেন প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম, সিপিআইএমের রাজ্যসবার সাংসদ তথা আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য।

 

Related articles

উত্তরপ্রদেশে স্কুলছাত্রীকে গণধর্ষণের অভিযোগ! ডবল ইঞ্জিন রাজ্যে নারীসুরক্ষা প্রহসন, তোপ তৃণমূলের 

বিজেপি শাসিত যোগীরাজ্যে দিনের আলোয় স্কুল ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ। উত্তরপ্রদেশের বরেলির একটি ক্যাফে - রেস্তোঁরাতে ধর্ষিতা হতে হল...

পদ্মের ডাঁটি দিয়ে অক্সিজেন! ৫ ঘণ্টা পর জলের তলা থেকে গ্রেফতার প্রাক্তন কাউন্সিলর

অপরাধের শীর্ষে নির্দ্বিধায় বিজেপি (BJP Ruled state) রাজ্য সেই বিষয়ে সন্দেহের অবকাশ নেই! প্রশাসনিক ব্যর্থতার চূড়ান্ত নমুনা। একাধিক...

মাছ উৎপাদনে সাবলম্বী বাংলা: ‘আমোদি-প্রমোদিবাবুদের’ ধুয়ে দিয়ে জানালেন তৃণমূল সুপ্রিমো

মাছে-ভাতে বাঙালির পাতে নজর গেরুয়া শিবিরের। আমিষ খাওয়া নিয়ে বেশিরভাগ বাঙালিকে তীব্র কটাক্ষ করা বিজেপির (BJP) ভোলবদল। কারণ,...

IPL:কেকেআর ম্যাচের আগে প্রকাশ্যে পন্থের গুণ, জানুন আবহাওয়ার আপডেট

লক্ষ্মীবারের বৃষ্টি ভেজা সন্ধ্যায় ইডেনে বঙ্গ-ভঙ্গ। কেকেআর (KKR) খেলতে নামছে কলকাতার শিল্পপতির দল লখনউ সুপার জায়ান্টাসের(LSG) বিরুদ্ধে। কলকাতার...