Wednesday, April 1, 2026

প্লাবিত খানাকুলে আটকে পড়া বাসিন্দাদের হেলিকপ্টারে উদ্ধার

Date:

Share post:

প্লাবিত হুগলির খানাকুলে আটকে পড়া বাসিন্দাদের উদ্ধার শুরু করেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay) নির্দেশে সোমবার সকাল থেকেই খানাকুল ঠাকুরানিচক পালপাড়া, জানাপাড়া থেকে বাসিন্দাদের হেলিকপ্টারে (Helicopter) আরামবাগে নিয়ে আসা যাওয়া হচ্ছে। উদ্ধারকাজে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন হুগলি জেলা তৃণমূল (Tmc) কংগ্রেসের সভাপতি দিলীপ যাদব (Dilip Yadav), হুগলি জেলা পরিষদের সভাধিপতি শেখ মাহবুব রহমান, গোঘাটের প্রাক্তন বিধায়ক মানস মজুমদার, হুগলি জেলা পরিষদের সেচ দফতরের কর্মাধ্যক্ষ মনোজ চক্রবর্তী, আরামবাগ পুরসভার প্রাক্তন ভাইস-চেয়ারম্যান রাজেশ চৌধুরী সহ অন্যান্য তৃণমূল নেতারা।

 

দিলীপ যাদব জানান, রবিবারই মুখ্যমন্ত্রীর নির্দেশে হেলিকপ্টারে পৌঁছেছে এবং সোমবার সকাল থেকেই উদ্ধারকাজ শুরু হয়ে গিয়েছে। রাজ্য সরকারের পক্ষ থেকে সেনাবাহিনীর কাছে উদ্ধারকাজের সাহায্যর জন্য আবেদন জানানো হয়েছিল। তারাও এসে পৌঁছেছে। যে সমস্ত মানুষরা আটকে আছেন তাঁদের দ্রুত উদ্ধার করা হচ্ছে। একই সঙ্গে প্রয়োজনীয় ওষুধ, খাদ্যসামগ্রী, ত্রিপল দেওয়া হচ্ছে। রাজ্য সরকার সম্পূর্ণ ভাবে প্রস্তুত আছে বলে জানান দিলীপ যাদব।

 

অন্যদিকে, উদ্ধার হওয়া গ্রামবাসীরা গত কয়েকদিন ধরে ধরে যে জল যন্ত্রণায় মধ্য ছিলেন তা থেকে মুক্তি পাওয়ায় অত্যন্ত খুশি। জেলা প্রশাসন ও জেলার তৃণমূল নেতৃত্ব যেভাবে তাঁদের পাশে এই বিপদের দিনে দাঁড়িয়েছেন তার জন্যও তাঁরা ধন্যবাদ জানান।

 

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...