Saturday, April 4, 2026

‘টক টু এম এল এ’, ফেসবুকে করোনায় এগরাবাসীর কথা শুনবেন বিধায়ক

Date:

Share post:

অভিনব উদ্যোগ এগরার তৃণমূল বিধায়কের। করোনা পরিস্থিতিতে এলাকার মানুষদের সঙ্গে নিবিড় জনসংযোগ রক্ষা করতে এবং তাঁদের বিভিন্ন সুখ-দুঃখের কথা শুনতে অভিনব কর্মসূচি নিলেন এগরার তৃণমূল কংগ্রেস বিধায়ক তরুণকুমার মাইতি(Tarunkumar Maity)। শুরু করছেন, ‘টক টু- এমএলএ’ কর্মসূচি।

৩ আগস্ট এই কর্মসূচি শুরু হবে। নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে বিকেল তিনটে থেকে পাঁচটা পর্যন্ত লাইভে থাকবেন বিধায়ক। এগরাবাসী এই অনুষ্ঠানে তাঁদের সুবিধা-অসুবিধার কথা সরাসরি বিধায়ককে জানাতে পারবেন। ইতিমধ্যেই এই কর্মসূচির প্রচার শুরু হয়ে গেছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। বিধায়কের দুটি মোবাইল নম্বর দিয়ে এগরার বাসিন্দাদের যোগাযোগ করতে বলা হচ্ছে।

হঠাৎ কেন এই কর্মসূচি? বিধায়ক তরুণকুমার বললেন, ‘এলাকার বাসিন্দাদের সুখ-দুঃখের সাথী হতে চাই। তাঁদের অভাব-অভিযোগ শুনে সাধ্যমতো তা সমাধানের চেষ্টা করব। তাছাড়া আগামী ১৬ অগাস্ট থেকে দুয়ারে সরকার কর্মসূচি শুরু হচ্ছে। সেই সম্পর্কেও সমস্ত এগরাবাসীকে এই অনুষ্ঠানের মাধ্যমে নানা তথ্য জানাতে চাই।’ দুয়ারে সরকার কর্মসূচির মাধ্যমে এগরার বাসিন্দাদের কোন কোন বিষয়ে চাহিদা বেশি রয়েছে, তা দেখে নিতে চান বিধায়ক। তাঁর দাবি, সরকারের নানা পরিষেবা পাইয়ে দেওয়ার জন্য দুয়ারে সরকার কর্মসূচি নেওয়া হয়েছে।

এই কর্মসূচি যাতে একশো শতাংশ সফল হয়, সে বিষয়ে বিশেষ নজর দেওয়া হবে। প্রয়োজনে আগামিদিনে এগরার সমস্ত অঞ্চলে জনপ্রতিনিধি ও এলাকাবাসীদের নিয়ে সভা করা হবে। মানুষের অভাব-অভিযোগের কথা শুনতে পাশের বিধানসভা পটাশপুরের বিধায়ক উত্তম বারিক ইতিমধ্যে ‘দুয়ারে বিধায়ক’ কর্মসূচি শুরু করেছেন। তারপর এগরার বিধায়ক তরুণকুমার মাইতিও জনসংযোগমূলক কর্মসূচি ‘টক টু– এমএলএ’ শুরু করায় খুশি এগরা বিধানসভা এলাকার বাসিন্দারা। পিন্টু জানা বলেন, ‘নতুন বিধায়ক তরুণবাবুকে প্রায় প্রতিদিনই কোনো না কোনো অনুষ্ঠানে আমরা পাই। তার উপর এমন জনসংযোগমূলক কর্মসূচি আমাদের কাছে রীতিমতো উপরি পাওনা। এমন কর্মসূচির ফলে এগরার মানুষের উন্নতি ত্বরান্বিত হবে বলে মনে করছি। এর জন্য আমরা বিধায়ককে ধন্যবাদ জানাই।’

আরও পড়ুন- অপচয় আটকে ৩ কোটি মানুষকে ভ্যাকসিন রাজ্যের

 

Related articles

অশান্তি পাকাতে বিজেপির কী চক্রান্ত: মালদহে ফাঁস করে সতর্ক করলেন মমতা

কালিয়াচকের ঘটনায় বহিরাগত রাজনৈতিক দলের প্রভাবে বদনাম হয়েছে বাংলার। ন্যায্য ভোটারের দাবি থেকে যে অশান্তি তৈরি করা হয়েছে,...

বিজেপি প্রার্থীর বিরুদ্ধে দলই খুনের অভিযোগ করে! বারাবনিতে পদ্মপ্রার্থীকে তীব্র নিশানা অভিষেকের, সিলিকোসিস আক্রান্তের আশ্বাস

বারাবনি বিধানসভায় দলীয় প্রর্থী বিধান উপাধ্যায়ের সমর্থনে প্রচারে গিয়ে বিজেপি প্রার্থীকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...