Monday, April 13, 2026

বিধানসভার ৪১ কমিটির চেয়ারম্যানদের গাড়ির জন্য বরাদ্দ হবে কত তেল?

Date:

Share post:

বিধানসভার ৪১টি কমিটির চেয়ারম্যানদের গাড়ির জন্য বরাদ্দ হতে পারে ১০০লিটার করে গাড়ির তেল। বিধানসভার নিয়ম অনুযায়ী, গাড়ি পান বিধানসভার স্পিকার (Speaker), পরিষদীয় মন্ত্রী, বিরোধী দলনেতা-সহ হাতে গোনা কয়েকজন। তাঁদের গাড়ির তেলের দাম দেয় বিধানসভা (Assembly)। এবার বিধানসভায় সব মিলিয়ে মোট ৪১টি কমিটি রয়েছে। দেখা গিয়েছে, এই কমিটির চেয়ারম্যানদের বিভিন্ন সময় নানা কাজে অনেক ঘোরাঘুরি করতে হয়। কিন্তু পেট্রোল-ডিজেলের (Petrol-Diesel) দাম বেড়েই চলেছে। বর্তমান পরিস্থিতিতে বিধানসভার পক্ষে ৪১জন চেয়ারম্যানকে গাড়ি দেওয়া সম্ভব নয়।

 

এই অবস্থায় বিধানসভায় একটি সিদ্ধান্ত নেওয়া হয়, মাসে ১০০লিটার করে তেল এই কমিটির চেয়ারম্যানের বরাদ্দ করা যায় কি না। আপাতত এটি অনুমোদনের জন্য পাঠানো হয়েছে সরকারের কাছে। ছাড়পত্র পেলে মাসে ১০০লিটার তেল বরাদ্দ হবে।

 

Related articles

মূল্যবৃদ্ধির ধাক্কা সামলাতে হবে আমেরিকাকে, ট্রাম্পের হরমুজ নিয়ন্ত্রণের হুঁশিয়ারির পাল্টা জবাব ইরানের 

শান্তি বৈঠক পুরোপুরি ব্যর্থ হতেই হরমুজ প্রণালী (Strait Of Hormuz) নিয়ন্ত্রণের হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)।সোমবার সন্ধ্যা...

কোনও রাজ্যে লজিক্যাল ডিস্ক্রিপেন্সি নেই, বাংলায় কেন: শুনানিতে চিন্তায় সুপ্রিম কোর্ট

বাংলার দুই দফা নির্বাচনের ভোটার তালিকা (West Bengal Voter List) ফ্রিজ হয়ে গিয়েছে। অথচ বিপুল সংখ্যায় অ্যাডজুডিকেট (Logical...

বাংলা বুলডোজোর-রাজনীতিতে নয়, ভালবাসার নীতিতে বিশ্বাসী: যোগীকে ধুয়ে দিলেন মমতা  

ভোট প্রচারে এসে উত্তরপ্রদেশের বুলডোজার নীতি বাংলায় চালুর হুমকি দেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। রবিবার তাঁর...

পোস্টাল ব্যালটে জোর করে দৃষ্টিহীনকে দিয়ে বিজেপিতে ভোট! আতঙ্কে মৃত্যু স্ত্রীর

পোস্টাল ব্যালটে (Postal Ballot) ভোটদান শুরু হতেই বিতর্ক! এক দৃষ্টিহীন বৃদ্ধার (Disabled Voter Rights) ভোট জোর করে বিজেপিতে...