Wednesday, April 1, 2026

অতি সক্রিয় মৌসুমী অক্ষরেখা, ৬ আগস্ট পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টি কলকাতায়

Date:

Share post:

সকাল থেকেই বৃষ্টি। কোথাও হালকা, কোথাও মাঝারি। কোথাও আবার (rainy season) বজ্রবিদ্যুৎ-সহ অতি ভারী বৃষ্টিপাত। কলকাতা মহানগরজুড়ে বুধবার সারা দিন ধরে এভাবেই বৃষ্টি হচ্ছে। (Alipore weather office) আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরের উপরে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প রয়েছে। আর কলকাতার উপর দিয়ে বিস্তৃত রয়েছে অতি সক্রিয় মৌসুমী বায়ু। তাতেই বজ্রগর্ভ মেঘ সঞ্চার হচ্ছে এবং বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেড়ে যাচ্ছে। এর কারণে একদিকে যেমন অস্বস্তিকর গরম গুমোট আবহাওয়া থাকবে। তেমনি মেঘ করে বৃষ্টিও হবে প্রবল । আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে।কলকাতাতেও কোথাও কোথাও বজ্রগর্ভ মেঘ সঞ্চার করে বৃষ্টিপাত হবে। তার সঙ্গে থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। ৬ অগাস্ট পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও। কমলা সতর্কতা জারি হয়েছে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া ও হুগলিতে। হলুদ সতর্কতা জারি হয়েছে কলকাতা, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম ও ঝাড়গ্রামে।

 

LP

কলকাতাসহ দক্ষিণবঙ্গের উপর দিয়ে একটি মৌসুমী অক্ষরেখা অতি সক্রিয় রয়েছে। উত্তরপ্রদেশের নিম্নচাপ এলাকা থেকে মৌসুমী অক্ষরেখা গোয়া হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। তার প্রভাবেই দক্ষিণবঙ্গে বৃষ্টি হচ্ছে। এছাড়া উপকূলের জেলাগুলিতেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

 

শুধু দক্ষিণবঙ্গ নয়। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও। কোচবিহার, আলিপুরদুয়ারেও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

Related articles

আজ দক্ষিণে মমতা, উত্তরের তিন জেলায় নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার নির্বাচনী মাসের প্রথম দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) দক্ষিণবঙ্গের নানুর, বড়ঞা ও নবগ্রামে তিনটি জনসভা করবেন।...

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...