Saturday, April 4, 2026

মহানগরে এবার ন্যাশনাল ক্রাইম কন্ট্রোল ব্যুরোর ভুয়ো আধিকারিক গ্রেফতার

Date:

Share post:

ফের এক ভুয়ো আধিকারিক ধরা পড়ল কলকাতায়। ওই ভুয়ো আধিকারিক নিজেকে ন্যাশান্যাল ক্রাইম কন্ট্রোল ব্যুরোর ডেপুটি ডিরেক্টর হিসেবে পরিচয় দিয়েছিল। বুধবার কলকাতার প্রগতি ময়দান থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গতকাল রাত সাড়ে দশটা নাগাদ নাকা চেকিং চলার সময়ে ইএম বাইপাসে ধাবার সামনে একটি সন্দেহজনক গাড়ি আটক করে পুলিশ। ঐ গাড়িটির সামনে মেটাল প্লেটে লেখা ছিল ডেপুটি ডিরেক্টর, ন্যাশান্যালক্রাইম কন্ট্রোল ব্যুরো। আর গাড়ির সামনে রাজ্য সরকারের বোর্ড লাগানো। গাড়িটির সামনে হুটার লাগানো । ঐ গাড়ির চালক নিজেকে ডেপুটি ডিরেক্টর, ন্যশান্যার ক্রাইম কন্ট্রোল ব্যুরোর বলে পরিচয় দেয় পুলিশের কাছে । কিন্তু কোনো সঠিক কাগজ পত্র দেখাতে পারেনি। পুলিশ ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে। ধুত ব্যক্তির নাম গোলাম রব্বানি। বয়স ৪০ । বেনিয়াপুকুর থানা এলাকায় ডাঃ সুরেশ সরকার রোডের বাসিন্দা। প্রথমটায় অস্বীকার করলেও শেষ পর্যন্ত পুলিশি জেরার মুখে স্বীকার করে তার প্রতারনার কথা। পুলিশ এই ভুয়ো প্রতারককে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার তাকে আদালতে তোলা হবে। গাড়িটিও বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃত তার ড্রাইভিং লাইসেন্স পর্যন্ত দেখাতে পারেনি।

 

 

Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...