Saturday, April 4, 2026

হাওড়ায় বন্যা দুর্গত মানুষের পাশে অরূপ, দিলেন আড়াই কোটি টাকা ক্ষতিপূরণ

Date:

Share post:

হাওড়া (Howrah) জেলার উদয়নারায়ণপুরের (Udaynarayanpur) বন্যা (Flood) পরিস্থিতি খতিয়ে দেখতে ভবানীপুর ঘোষপাড়ায় রাজ্যের সমবায় তথা জেলার শীর্ষ তৃণমূল (TMC) নেতা মন্ত্রী অরূপ রায় (Arup Roy)। এদিন আজ, শনিবার নিজে জলে নেমে বন্যা পরিস্থিতি দেখেন তিনি। এদিন মন্ত্রী অরূপ রায়ের সঙ্গে ছিলেন উদয়নারায়নপুরের বিধায়ক সমীর পাঁজা (Samir Panja), পঞ্চায়েত সমিতির সভাপতি সুলেখা পাঁজা।

আরও পড়ুন:ট্যাঙ্কার ধর্মঘটে বাড়ছে সঙ্কট, জট কাটাতে মুখ্যসচিবকে চিঠি ডিলার্স অ্যাসোসিয়েশনের

এলাকা পরিদর্শন ছাড়াও মন্ত্রী অরূপ রায় দুর্গত এলাকার মানুষদের হাতে ত্রাণ-সামগ্রীও তুলে দেন। বন্যা কবলিত হাওড়া জেলার পুনর্গঠনের জন্য সমবায় দফতরের পক্ষ থেকে আড়াই কোটি টাকা দেওয়ার কথা ঘোষণাও করেছেন অরূপ রায়।

উল্লেখ্য, সম্প্রতি উদয়নারায়ণপুর ও আমতায় গিয়ে এক হাঁটু জলে দাঁড়িয়ে স্থানীয় মানুষের দুর্দশার কথা শুনেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তখনই তিনি স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনিক আধিকারিকদের নির্দেশ দিয়েছিলেন দুর্গত মানুষদের পাশে দাঁড়িয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...