Saturday, March 14, 2026

বিদ্যুৎ সংশোধনী বিলের বিরোধিতা, আলোচনা চেয়ে মোদিকে চিঠি মমতার

Date:

Share post:

কেন্দ্রীয় সরকারের(central government) বিদ্যুৎ সংশোধনী বিলের বিরোধিতা করে এবার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে(Narendra Modi) চিঠি লিখলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। চিঠিতে তার দাবি, কেন্দ্রীয় সরকারের প্রস্তাবিত এই বিল রাজ্যের অধিকারকে খর্ব করছে। যা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর বিরোধী। শুধু তাই নয়, চিঠিতে তিনি আরো জানিয়েছেন এই বিল প্রস্তাব করার পূর্বে কেন্দ্রীয় সরকার যেন রাজ্য সরকারের সঙ্গে এ বিষয়ে আলোচনা করে।

প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে মমতা জানিয়েছেন, এই বিল জনসাধারণের স্বার্থবিরোধী। সংবিধানে বিদ্যুতের বিষয়টি যুগ্ম তালিকাভুক্ত একটি বিষয়। ফলে বিল নিয়ে আসার আগে রাজ্যগুলির সঙ্গে আলোচনা করা প্রয়োজন। কোনরকম আলোচনা ছাড়া কেন্দ্র যদি এই ধরনের একতরফা পদক্ষেপ নেয় তাহলে তার স্বৈরাচারী ও রাজ্য সরকারের অধিকারের উপর সরাসরি হস্তক্ষেপ করা হবে। শুধু তাই নয়, এই বিল সংসদে পাস হয়ে গেলে সাধারণ মানুষ, গরিব উপভোগক্তারা এর বলি হবেন।

আরও পড়ুন:অর্ধেক আমেরিকা টিকার ২টি ডোজ পেলেও, মোদির শাইনিং ইন্ডিয়ায় এখনও হাহাকার

শুধু তাই নয় চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায় আরও জানিয়েছেন, রাজ্যের সঙ্গে কথা না বলে এই বিল আনার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। বিল সংশোধনীর মাধ্যমে কেন্দ্রের তরফ থেকে খোলা বাজারের নীতি মেনে বেসরকারি ক্ষেত্রকে মুনাফা করার সুযোগ দেওয়া হচ্ছে। বিদ্যুৎ বণ্টনের বিষয়টি রাজ্য নিয়ামক সংস্থার অধীনস্থ। এ ক্ষেত্রে সেই অধিকারও খর্ব করা হচ্ছে বলে তিনি দাবি করেছেন। এবং ক্ষোভ প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন সরকার যেন এই ধরনের বিল আনা থেকে বিরত থাকে।

 

spot_img

Related articles

দেশজুড়ে গ্যাস সংকট, মোদির সভার আগে দেদার সিলিন্ডার ব্যবহার করে রান্না বিজেপির

রাজ্যে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার দুপুরে কলকাতার ব্রিগেডে সভা করবেন তিনি। সকাল থেকে কলকাতামুখী...

নন্দীগ্রাম গণহত্যার ১৯ বছর পার, শহিদদের শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রীর 

১৯ বছর আগে আজকের দিনে রক্তাক্ত হয়েছিল নন্দীগ্রাম (Nandigram)। পাল্টে গিয়েছিল বাংলার রাজনীতির প্রেক্ষাপট। বলা যায়, বাংলার রাজনৈতিক...

আজ যুবভারতীতে লাল-হলুদ ম্যাচ, বেঙ্গালুরুতে খেলবে মোহনবাগান 

শনিবার জমজমাট সবুজ ঘাসে পায়ে পায়ে লড়াই। দুই ভিন্ন প্রতিপক্ষকে পরাস্ত করতে মাঠে নামছে মোহনবাগান (Mohun Bagan) ও...

কৃষিখাতে উন্নয়নের খতিয়ান উল্লেখ করে কৃষক দিবসে শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর 

কৃষক দিবস (Farmer's Day) উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় (Social media) শুভেচ্ছা পোস্ট বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। ২০০৭...