Wednesday, June 24, 2026

কার পদবি ব্যবহার করতে পারবে সন্তান? ঐতিহাসিক রায় দিল্লি হাইকোর্টের

Date:

Share post:

শুধু বাবার নয়, চাইলে মায়ের পদবিও ব্যবহার করতে পারে সন্তান। একটি মামলার রায়ে শুক্রবার একথা জানাল দিল্লি হাইকোর্ট (High Court)।

স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর দিল্লির এক বাসিন্দার নাবালিকা নিজের মায়ের কাছেই থাকে। মায়ের পদবি ব্যবহার করে। এর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছিলেন তাঁর বাবা। অভিযোগকারীর পক্ষের আইনজীবী বলেন, নাবালিকা মায়ের পদবি (Surname) ব্যবহার করায় জটিলতার সৃষ্টি হচ্ছে। বীমা বা পিএফ সংক্রান্ত বিষয়ে সমস্যার হচ্ছে। স্কুলেও (School) বাবার পরিচয় দেওয়া হয়নি।

বাবার এই আবেদনের প্রেক্ষিতে বিচারপতি রেখা পল্লি (Rekha Palli) জানান, প্রত্যেক সন্তানের মায়ের পদবি ব্যবহার করার অধিকার রয়েছে। সেই পদবি যেকোনও জায়গায় ব্যবহার করতে পারে সে। সন্তান শুধুমাত্র বাবার সম্পত্তি নয়। সে যদি মায়ের পদবি নিয়ে সন্তুষ্ট হয়, সেখানে কারও কিছু বলার নেই। অভিযোগটি খারিজ করে দেন বিচারপতি। ঐতিহাসিক রায়ে অনেকেই নিজেদের ইচ্ছে পূরণ করতে পারবেন বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

আরও পড়ুন:দেশে আসছে দুনিয়ার সবথেকে শক্তিশালী রণতরী বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হারপুন মিসাইল

 

Related articles

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...