Friday, June 19, 2026

এসপির ফোনের কল রেকর্ড অভিষেক প্রকাশ করতেই ফাঁস ত্রিপুরা পুলিশের নাটক

Date:

Share post:

খোয়াই থানায় পুলিশের(Police) সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের(Abhishek Banerjee) বাদানুবাদের মাঝেই খোদ পুলিশ সুপারের একটি ফোনের কল রেকর্ড প্রকাশ্যে এনেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তা প্রকাশ্যে আনতেই ধরা পড়ে গেল ত্রিপুরা পুলিশের নির্লজ্জ মিথ্যাচারের নাটক। থানায় বসে জেলার পুলিশ সুপারের(police super) সেই ফোন কল রেকর্ড আদালতে পেশ করার হুমকি দেন অভিষেক। আর তাতেই চুপসে যায় বিজেপির পুলিশ। তৃণমূল যুব নেতাদের গ্রেফতারের পিছনে ত্রিপুরার বিজেপি আর পুলিশের গড়াপেটা খেলাটাও বেআব্রু করে দিল ওই একটি ফোনকলের রেকর্ডার।

কী হয়েছিল এদিন? ধৃত তৃণমূল কর্মীদের গ্রেফতারির প্রতিবাদে ও মুক্তির দাবিতে কলকাতা থেকে আগরতলা নেমেই খোয়াই থানায় যান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন বাংলার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, সাংসদ দোলা সেন, তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। বেআইনি গ্রেফতারির প্রতিবাদে পুলিশের সঙ্গে তুমুল তর্ক শুরু হয় নেতৃত্বের। সেই সময় অভিষেক উপস্থিত অ্যাডিশনাল এসপিকে ফোন করে চ্যালেঞ্জ করেন, আপনারা যে বেআইনিভাবে ষড়যন্ত্র করে মিথ্যা মামলায় আমাদের কর্মীদের ফাঁসিয়েছেন তার প্রমাণ আমার ফোনেই আছে। পুলিশ সুপারের ফোন কলের রেকর্ডসুদ্ধ আমার ফোনটি প্রয়োজনে আমি আদালতে পেশ করব। দেখি আপনারা কদ্দূর যেতে পারেন! অভিষেকের এই তুরুপের তাস প্রকাশ্যে আসায় দিশেহারা হয়ে যায় পুলিশ। স্বঃতপ্রণোদিত মামলা করার পিছনে যে বিশেষ সক্রিয়তা ছিল তা মেনে অবশেষে সুর নরম করে তারা।

আরও পড়ুন:রাতেই আহত নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিশেষ বিমানে কলকাতায় ফিরছেন অভিষেক

ঘটনা হল, শনিবার রাতে আক্রান্ত যুবনেতাদের এসকর্ট করে গন্তব্যে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল ত্রিপুরা পুলিশ। পুলিশের কথা মেনে যুবনেতারা তাঁদের সঙ্গে যেতে রাজি হন। কিন্তু রাতে হঠাৎ দেখা যায় যে পথ ধরে তাঁদের গন্তব্যে ফেরার কথা, সেখান দিয়ে না গিয়ে হঠাৎ অন্য রুট ধরেছে পুলিশ। আর আশ্চর্যজনকভাবে সেই রুটে আগে থেকেই বিজেপি গুন্ডারা রাস্তা আটকে দাঁড়িয়ে ছিল। বোঝা যায়, বিজেপি কর্মীদের যে জমায়েত রয়েছে তা জেনেবুঝেই নির্দিষ্ট রুট বদলে ওই রাস্তায় তৃণমূল কর্মীদের নিয়ে আসে পুলিশ। শনিবার রাতে এই ঘটনা জানামাত্র জেলার পুলিশ সুপারকে ফোন করেন অভিষেক। এসপি বলেন, আপনি চিন্তা করবেন না, আমি গোটা বিষয়টা মনিটর করছি, কোনও সমস্যা হবে না। পরে দেখা যায়, সকালে দলীয় কর্মীদের থানায় এনে গ্রেফতার করা হয়েছে। এরপরেই রবিবার অকুস্থলে গিয়ে এসপির বক্তব্য প্রকাশ্যে এনে পুলিশি ষড়যন্ত্রের পর্দা ফাঁস করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

 

Related articles

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...