Saturday, April 4, 2026

জেলা প্রশাসনিক ভবন চত্বরে দাঁড়িয়ে থাকা স্কুটিতে অশোক স্তম্ভ !

Date:

Share post:

জেলা প্রশাসনিক ভবন চত্বরে দাঁড়িয়ে থাকা স্কুটিতে অশোক স্তম্ভ ! পুলিশের নজরে আসতেই আটক বাইক। মালিকের খোঁজে তল্লাশি। ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।জেলার প্রশাসনিক ভবনের সামনে এই ঘটনায় চাঞ্চল্য।বেশ কিছুদিন ধরে মালদা জেলার বিভিন্ন প্রান্তে বিভিন্ন গাড়িতে লাগানো ভুয়া স্টিকার ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। ইতিমধ্যে আটক করা হয়েছে বেশকিছু গাড়ি এবং বাইকে।

এরপর আজ সোমবার অফিসের ব্যস্ত সময়ে জেলা প্রশাসনিক ভবনের সামনে একটি স্কুটির পেছনে অশোক স্তম্ভ লাগানো দেখে স্থানীয় মানুষজন খবর দেন পুলিশকে। পরে ইংরেজবাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্কুটি আটক করে নিয়ে যায় থানায়।

ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। খোঁজ করা হচ্ছে মালিকের। কেন এভাবে অশোক স্তম্ভের অপব্যবহার করা হয়েছিল। নাকি এই প্রতীক লাগিয়ে অন্য কোন অনৈতিক কাজ করা হচ্ছিল তা খতিয়ে দেখছে পুলিশ।

 

Related articles

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...