Saturday, April 18, 2026

শহরের প্রথম সিএনজি বাস চালালেন পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম

Date:

Share post:

এবার শহরের রাস্তায় নামছে সিএনজি বাস। আজ, সোমবার পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম কলকাতার প্রথম সিএনজি বাস উদ্বোধন করলেন। এই বিষয়ে জানা গিয়েছে, গত ২১ জুন ফিরহাদ হাকিমের নেতৃত্বে কসবা পরিবহন ভবনে রাজ্যের সঙ্গে বেঙ্গল গ্যাস কোম্পানির চুক্তি হয়েছিল সিএনজি বাস নিয়ে। অবশেষে আজ সোমবার থেকে পথ চলা শুরু করল এই সিএনজি বাস।

বাস চালালেন খোদ পরিবহন মন্ত্রী। কসবা পরিবহন ভবন থেকে বেরিয়ে রুবি মোড় থেকে বাস ঘুরিয়ে নিজেই কসবা পরিবহন ভবনে ফিরিয়ে আনলেন সিএনজি বাস।
পশ্চিমবঙ্গ সরকারের পরিবহণ দফতরের উদ্যোগে পরীক্ষামূলক ভাবে রাস্তায় নামানো হচ্ছে সিএনজিতে চলা দুটি বাস।
পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, WBTC-র পরিত্যক্ত দুটি বাসকে পরীক্ষামূলক ভাবে সিএনজিতে চালানো হচ্ছে।
নির্মাতাদের পক্ষে ইষাণ গুপ্তর দাবি, এর ফলে কমবে টিকিটের দাম।বেসরকারি বাসের জন্য প্রথম সিএনজি স্টেশন তৈরি হয়ে যাবে আগামী ৬ মাসের মধ্যেই। এতে পরিবেশ দূষণ কমবে। তাছাড়া পেট্রল ডিজেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির মধ্যে কিছুটা হলেও স্বস্তি পাবেন মালিকরা। এছাড়া বায়ুদূষণও কমবে কিছুটা।
পরিবহন মন্ত্রী আরও বলেন, আমরা ইলেকট্রিক বাসের উপর বেশি নজর দিচ্ছি, আর এখন সিএনজি বাসকে গুরুত্ব দিচ্ছি, যাতে কলকাতা আরও পরিষ্কার ও সবুজ হয়ে ওঠে।

আরও পড়ুন- “কৃষিক্ষেত্রে ১১ হাজার কোটি টাকার বেশি খরচ করবে সরকার”, জানালেন প্রধানমন্ত্রী
এই বাসের চলাচল সফল হলে শহরে আরও বাড়ানো হবে সিএনজি বাস। একদিকে পেট্রোল ও ডিজেলের দাম অস্বাভাবিক ভাবে বৃদ্ধি পাওয়ায় নাভিশ্বাস উঠছে বেসরকারি বাস মালিকদের। আর এই অবস্থায় রাজ্য পরিবহন দফতর চাইছিল, এবার রাস্তায় নামুক সিএনজি বাস।

 

 

Related articles

২০২৩-এ পাস হওয়া বিল আনুন: মহিলা সংরক্ষণে বিজেপির মিথ্যাচারে দাবি প্রিয়াঙ্কার

বিলে রাষ্ট্রপতি স্বাক্ষর করলেন। তারপরেও বিল আইনে পরিণত হল না ৩ বছর ধরে। এবার ডিলিমিটেশনের ছাতার তলায় সেই...

মোহনবাগান সাফল্য পেলে কেন ব্যর্থ লখনউ? কারণ জানালেন গোয়েঙ্কা

আইপিএলে লখনউ সুপার জায়ান্টের (Lucknow Super Giants) মালিক এবং আইএসএলে মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan Super Giant) প্রধান...

কত বড় জাতির নেতা! কাকে কটাক্ষ তৃণমূল সভানেত্রীর

শনিবার রাত সাড়ে ৮টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। কী বিষয়ে জাতির উদ্দেশে ভাষণ...

শওকত আমার ডানহাত: নিরাপত্তা তুলে নেওয়ার চক্রান্তে সোচ্চার মমতা

নির্বাচনী আদর্শ আচরণবিধির নামে যথেচ্ছ নিয়ম বদল করে আরোপ করে চলেছে জাতীয় নির্বাচন কমিশন। আইন শৃঙ্খলা পরিস্থিতি তারপরেও...