Monday, April 6, 2026

সপ্তাহের শুরুতে কি ফের বৃষ্টি? কী বলছে আবহাওয়া দফতর

Date:

Share post:

টানা বৃষ্টিতে নাজেহাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক রাজ্য। আপাতত সরছে ঘূর্ণাবত। তবে এখনই বৃষ্টির হাত থেকে রেহাই মিলছে না। মৌসুমী অক্ষরেখা এবং ঘূর্ণাবর্তের জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে  বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত চলবে । তবে সোমবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ খানিকটা হলেও কমবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ২৪ ঘণ্টায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা থাকবে।সেইসঙ্গে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, উত্তরবঙ্গেও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে জলীয়বাষ্পের পরিমাণ বেশি হওয়ার কারণে এই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

এদিকে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমলেও সোমবার এবং মঙ্গলবার উত্তরবঙ্গের পাঁচ জেলায় বৃষ্টিপাতের সতর্কতা জারি হয়েছে।  দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং কালিম্পং, এই পাঁচ জেলাতেই অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। আজ কলকাতার সর্বাধিক তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন ২৭ ডিগ্রি সেলসিয়াস ।


Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...