Wednesday, April 1, 2026

অধিবেশনের শুরুর আগে দলীয় সাংসদদের নিয়ে রণকৌশল-বৈঠক অভিষেকের

Date:

Share post:

সংসদের বাদল অধিবেশনে ফের ঝড় তুলতে সোমবার বিকেলেই দিল্লি (Delhi) গিয়েছেন তৃণমূলের (Tmc) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। মঙ্গলবার, সকালে অধিবেশনে যোগ দেওয়ার আগে সংসদ ভবনে দলীয় সাংসদদের নিয়ে বৈঠক করেন অভিষেক। পেগাসাস (Pegasus) থেকে শুরু করে কৃষি আইন, পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি, দ্রব্যমূল্য বৃদ্ধি-সহ বিভিন্ন ইস্যুতে মোদি সরকারের উপর চাপ সৃষ্টি করার রণকৌশল সাজিয়ে দেন তিনি।

আগেই তৃণমূল সাংসদদের বাদল অধিবেশনে উত্তাপ ছড়ানোর পরামর্শ দিয়েছিলেন অভিষেক। নিজেও সংসদে প্রতিবাদে নেতৃত্ব দিয়েছেন। এছাড়াও প্রায় প্রতিদিনই বিভিন্ন ইস্যুতে কেন্দ্রের সামনে লিখিত প্রশ্ন তুলে ধরছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার থেকে সংসদে এবং সংসদের বাইরে মোদি সরকারের বিরুদ্ধে চাপ বাড়ানোর রণকৌশল সাজিয়ে ফেলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। একই সঙ্গে কেন্দ্রের বিরোধী নেতাদের সঙ্গে বিভিন্ন বৈঠকে তিনি অংশগ্রহণ করতে পারেন বলে সূত্রের খবর।

২০২৪-এর লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি (Bjp) বিরোধী শক্তিগুলিকে এক জোট করার কর্মসূচি গ্রহণ করেছে তৃণমূল। তৃতীয়বার মুখ্যমন্ত্রী হয়ে প্রথম রাজধানী সফরেই সেই সলতে পাকানোর কাজটা করে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। সেই পথ ধরে দলের দায়িত্ব কাঁধে নিয়ে এগিয়ে চলেছেন অভিষেক।

আরও পড়ুন:Breaking: পেগাসাস মামলার শুনানি লাইভ টেলিকাস্ট চেয়ে আর্জি প্রশান্ত ভূষণের

 

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...