Saturday, June 13, 2026

বিশ্বকাপজয়ী গুজরাতের সেই ক্রিকেটার এখন দিনমজুর

Date:

Share post:

প্রতিবন্ধকতা সঙ্গে নিয়েই দেশকে গৌরব এনে দিয়েছিলেন নরেশ তুমডা। চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে ২০১৮ সালে Blind Cricket World Cup-এ দেশকে বিশ্বচ্যাম্পিয়ন করেছিলেন দেশকে। অথচ সেই ক্রিকেটারই এখন বেঁচে থাকার জন্য দিনমজুরের কাজ করে বেড়াচ্ছেন। নিজের অবস্থার কথা জানিয়ে তিনবার গুজরাতের মুখ্যমন্ত্রীর কাছে আবেদনও করছিলেন। কিন্তু তাতে ভাগ্যের চাকা ফেরেনি নরেশের।

পরিবারের একমাত্র উপার্জনকারী নরেশই। ফলে পরিবারের হাল তাঁকেই ধরতে হয়। করোনা অতিমারিতে উপার্জনের রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় প্রথমে সবজি বিক্রি করে সংসার চালাতে শুরু করেন তিনি। কিন্তু সেই আয়ে পরিবার চালানো কঠিন হয়ে দাঁড়ায় নরেশের জন্য। আর তাই এখন পরিবারের জন্য দিনমজুরের কাজে যুক্ত হয়েছেন বিশ্বকাপজয়ী এই ভারতীয় ক্রিকেটার।

নরেশ নিজেই জানান, দিনমজুরের কাজ করে প্রতিদিন তাঁর ২৫০ টাকা রোজগার হয়, যা দিয়ে কোনও রকমে সংসার চলে। অবাক করা বিষয় হল, দেশকে বিশ্বচ্যাম্পিয়ন করার পরে শীর্ষস্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্বদের কাছ থেকে অভিনন্দন বার্তা পেয়েছিলেন। উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করার লক্ষ্যে পেয়েছিলেন বহু আশ্বাস। তবে সময়ের সঙ্গে সঙ্গে সবই মিলিয়ে গিয়েছে বাতাসে। এমনকি গুজরাতের মুখ্যমন্ত্রীর কাছে তিনবার চাকরির আবেদন করেও কোনও উত্তর পাননি।

আরও পড়ুন- শর্তসাপেক্ষে ১৮ আগস্ট থেকে ভক্ত সাধারণের জন্য খুলে যাচ্ছে বেলুড় মঠ

advt 19

 

Related articles

লক্ষ কোটি ডলারের ক্লাবে প্রথম সদস্য, ইতিহাসের পাতায় ইলন মাস্ক

বিশ্বের ধনীতম ব্যবসায়ীদের তালিকায় ফের নতুন ইতিহাস গড়লেন ইলন মাস্ক (Elon Musk)। বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ট্রিলিয়নিয়ারের (Trillionaire)...

সরকারি হাসপাতালে থ্রেট কালচার: জনতার দরবারে ‘নিহত’ চিকিৎসকের পরিবার

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিল্লিতে থাকায় সোমবারের নির্দিষ্ট জনতার দরবার আয়োজন করা হয়নি চলতি সপ্তাহে। কিন্তু মানুষ তাঁদের অভিযোগ...

সুদীপ আসাতেই কপাল পুড়ল কাকলির, দুজনের লড়াই প্রকাশ্যে

তাহলে কি কপাল পুড়ল কাকলি ঘোষ দস্তিদারের? তৃণমূলের বিদ্রোহী ব্লকের নেতার পদ কি হারাতে চলেছেন তিনি? কারণ, বিদ্রোহীদের...

আধার কার্ড পাওয়ার নিয়মই বদলে দিলেন হিমন্ত! অসমে বয়স বাড়ানোর ঘোষণা

এ যেন দেশের বাইরে কোনও রাজ্য। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নাগরিকত্বের জন্য আলাদা নিয়ম থাকা সত্ত্বেও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে...