Friday, June 26, 2026

অক্সিজেনের অভাবে কয়েকজন কোভিড রোগীর মৃত্যু, স্বীকার কেন্দ্রের

Date:

Share post:

চলতি বছর এপ্রিল-মে মাসে করোনার দ্বিতীয় ঢেউয়ে বেসামাল দেশ। একাধিক বেসরকারি হাসপাতালে অক্সিজেন সঙ্কট চরমে ওঠে৷ অক্সিজেনের অভাবে একের পর এক মৃত্যুর ঘটনা সামনে আসতে থাকে৷ এতদিন এইভাবে মৃত্যু নিয়ে চুপ ছিল কেন্দ্র৷ অবশেষে অক্সিজেন সঙ্কটের জেরে মৃত্যুর কথা সংসদে স্বীকার করে নিয়েছে কেন্দ্রীয় সরকার৷ জানিয়েছে, দ্বিতীয় ঢেউয়ের সময় অক্সিজেনের অভাবে অন্ধ্রপ্রদেশে কয়েকজন কোভিড রোগীর মৃত্যু হয়েছে৷
গত ৯ অগস্ট কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের প্রতিমন্ত্রী এক প্রশ্নের উত্তরে লিখিতভাবে জানান, ভেন্টিলেটরে চিকিৎসা চলাকালীন অন্ধপ্রদেশে কয়েকজন কোভিড রোগী মারা যান৷ অন্ধ্রের এসভিআরআর হাসপাতালে চিকিৎসা চলছিল তাদের৷ গত ১০ মে অক্সিজেনের অভাবে ভেন্টিলেটরে মারা যান তাঁরা৷ তবে ঠিক কতজনের মৃত্যু হয়েছে তা জানায়নি কেন্দ্র৷
বিরোধীদের অভিযোগ, অক্সিজেনের অভাবে দেশে কতজন মানুষের মৃত্যু হয়েছে সেই সংক্রান্ত কোনও তথ্য কেন্দ্রের কাছে নেই৷ তাই রাজ্যগুলিকে চিঠি পাঠিয়ে তা জানতে চেয়েছে কেন্দ্র৷ এখনও পর্যন্ত অরুণাচল প্রদেশ, অসম, ওড়িশা, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর, লাদাখ, অন্ধ্রপ্রদেশ, ঝাড়খণ্ড এবং পাঞ্জাব কেন্দ্রকে চিঠি দিয়ে তাদের উত্তর পাঠিয়েছে৷

আরও পড়ুন- হুগো বৌমাস এবং জনি কাউকো আসায় দলে শক্তি বেড়েছে, বললেন হাবাস
জানা গিয়েছে , এখনও পর্যন্ত যা উত্তর এসেছে কেন্দ্রের কাছে তাতে অক্সিজেনের অভাবে মৃত্যুর কথা জানায়নি কোনও রাজ্য৷

advt 19

 

Related articles

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...