Monday, April 6, 2026

শিশুকন্যাকে গলা কেটে খুন! পড়শির বাড়ি গিয়ে খাবার চাইলেন মা

Date:

Share post:

তিন বছরের শিশুকন্যাকে নৃশংসভাবে গলা কেটে খুন করলেন মা। এই অভিযোগে মালদহের (Maldah) হরিশ্চন্দ্রপুরের (Harischandrapur) মোহনপুরে বুধবার দুপুরে চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় সূত্রে খবর, মেয়ের গলা কেটে খুন করে বাড়িতে রেখে প্রতিবেশীর কাছে গিয়ে নিজেই সে কথা জানান মা। খিদে পেয়েছে বলে খাবারও চান তিনি। ওই মহিলা মানসিক ভারসাম্য হারিয়েই এ কাজ করেছেন বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের (Police)।

আরও পড়ুন- লোকাল ট্রেন চালুর দাবিতে দত্তপুকুর রেল অবরোধ যাত্রীদের

ঘটনাস্থলে যান আইসি সঞ্জয়কুমার দাস (SanjayKumar Das)। অভিযুক্ত মা মানোয়ারা বিবিকে আটক করেছে। নিহত শিশুটির নাম আতিফা খাতুন। মোহনপুরের বাসিন্দা পেশায় দিনমজুর সাহেব আলি প্রথম স্ত্রীর মৃত্যুর পর মানোয়ারাকে বিয়ে করেন। সাহেবের প্রথম পক্ষের ছেলে-মেয়েরা আলাদা থাকেন। সাহেবও মানোয়ারার দ্বিতীয় পক্ষের স্বামী। আতিফা মানোয়ারার একমাত্র সন্তান। পরিবারের দাবি, মানোয়ারা মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। তাঁর চিকিৎসাও চলছে। বুধবার দুপুরে স্বামী বাড়িতে ছিলেন না। অভিযোগ, ওই সময়েই শোওয়ার ঘরে আতিফাকে ছুরি দিয়ে গলা কেটে খুন করেন মানোয়ারা। তারপর প্রতিবেশীর বাড়িতে গিয়ে নিজেই সে কথা জানান।

advt 19

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...