Sunday, April 5, 2026

বুধবার রাজ্যে আসছে ১ লক্ষেরও বেশি কোভ্যাক্সিন টিকা 

Date:

Share post:

বুধবার রাজ্যে আসছে ১ লক্ষ ১২ হাজার ২৩০ ডোজ় কোভ্যাক্সিন(covaxin) । গত দুদিন পরপর এসেছিল কোভিশিল্ড(Covishield) । এবার এল কোভ্যাক্সিন। এই নিয়ে তিন দিনে ভ্যাকসিন এল প্রায় ৮ লক্ষ ১৪ হাজার ৪০৩ ডোজ়। হায়দরাবাদের সংস্থা ভারত বায়োটেকের (bharat biotech) তৈরি কোভ্যাক্সিন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক মারফত বিমানবন্দরে আসে। পরে তা রাজ্য সরকারের বাগবাজারের স্টোরে রাখা হয়।

 

জানা গিয়েছে গত জুলাই মাসেই দু’দফায় প্রায় আড়াই লক্ষ কোভ্যাক্সিন আসার কথা ছিল। কিন্তু পরে তা বাতিল হয়ে যায়। স্বাভাবিকভাবেই চাহিদার তুলনায় যোগানে ঘামতে খামতি শুরু হয় শুরু হয় টিকা সঙ্কট । চরম ভোগান্তির মুখে পড়তে হয় সাধারণ মানুষকে। ভ্যাকসিনের আকাল মেটাতে রাজ্যে মঙ্গলবারই আসে ৩ লক্ষ ৩১ হাজার ৩৩০ ডোজ় কোভিশিল্ড। কলকাতা পুরসভা বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিয়েছে যে বুধবার থেকে পুরসভার সব স্বাস্থ্যকেন্দ্রগুলিতে কোভিশিল্ড দেওয়া হবে। কোভ্যাকসিন হাতে পেলেই জেলায় জেলায় টিকা বিতরণ শুরু হয়ে যাবে বলে জানিয়েছে স্বাস্থ্য দফতর

advt 19

Related articles

ভবানীপুরে ‘খলিস্তানি’ কাঁটায় বিদ্ধ শুভেন্দু! শিখদের রোষে মেজাজ হারিয়ে চাইলেন ক্ষমা

রাজনীতির ময়দানে ‘পাপ’ যে বাপকেও ছাড়ে না, শনিবার ভরদুপুরে খাস ভবানীপুরে তার প্রমাণ পেলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।...

তৃণমূলের নালিশের পরেই ব্যবস্থা! পানিহাটির অভিযুক্ত সেক্টর অফিসারকে শোকজ-অপসারণ কমিশনের

মুখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বুলি, অথচ কাজের বেলায় চরম পক্ষপাতিত্ব! রাজ্যে নির্বাচন শুরুর আগেই কমিশনের নিরপেক্ষতাকে কার্যত...

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...