Monday, June 8, 2026

টিকা নিয়েও আক্রান্ত ৪০ হাজার! উদ্বেগ বাড়াচ্ছে কেরল

Date:

Share post:

টিকা নিয়েও করোনা আক্রান্ত হতে পারে, তা আগেই জানিয়েছিল বিশেষজ্ঞরা। তবে তাতে ভাইরাসের দাপট খানিকটা কমে যায় । মৃত্যুর আশঙ্কাও কমে। এমনটাই দাবি করেছিল চিকিৎসক মহল। কিন্তু দ্বিতীয় ঢেউয়ের পর করোনার টিকা নিয়েও কেরলে আক্রান্ত ৪০ হাজারেরও বেশি মানুষ। উদ্বিগ্ন চিকিৎসক থেকে শুরু করে আমজনতা।
কেরলে টিকা নেওয়ার পরও ৪০ হাজারের বেশি মানুষ করোনা আক্রান্ত হওয়ায় তৈরি হল উদ্বেগের পরিস্থিতি। সর্বভারতীয় সংবাদমাধ্যমকে এমনই তথ্য দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক।

টিকা নেওয়ার পরও যাঁদের শরীরে নতুন করে সংক্রমণ ধরা পড়েছে, তাঁদের নমুনা সংগ্রহ করে জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য তা কেন্দ্রের কাছে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষজ্ঞদের একাংশ আগেই জানিয়েছেন, কোনও ব্যক্তি এক বার কোভিডে আক্রান্ত হলেই ওই ভাইরাসের বিরুদ্ধে ল়ড়ার শক্তি অর্জন করে তাঁর শরীরের। তার পর ওই ব্যক্তি টিকা নিলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা আরও কিছুটা বাড়ে। কিন্তু এখন প্রশ্ন টিকা নিয়েও কী করে ভাইরাস শক্তিশালী হচ্ছে? তা হলে কি নিজের চরিত্র বদলে মানুষের শরীরের যৌথ রোগ প্রতিরোধের জালকেও এড়িয়ে যাচ্ছে করোনাভাইরাস?

কেরলে টিকা নেওয়ার পর পুনরায় সংক্রমণের জন্য দায়ী ডেল্টা রূপ কি না, তা এখনও জানা যায়নি। অধিকাংশ ‘ব্রেকথ্রু’ সংক্রমণ ধরা পড়েছে কেরলের পাঠানমথিট্টা জেলায়। সেখানে প্রথম টিকা নিয়ে পুনরায় কোভিডে আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৯৭৪ জন। দু’টি টিকা নিয়েই আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৪২ জন। অন্যদিকে সম্প্রতি কেরলে করোনা সংক্রমনের পরিসংখ্যানও ঊর্ধ্বমুখী। গত কয়েক সপ্তাহ ধরে প্রত্যেকদিন গড়ে আক্রান্ত হচ্ছেন ২০ হাজার জন। বুধবার গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছে ২১,১১৯ জন, মৃত্যু হয়েছে ১৫২ জনের।


Related articles

চণ্ডীগড়ে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের সম্মেলনে বিধানসভার স্পিকার রথীন্দ্র

কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন (সিপিএ)-এর ‘ইন্ডিয়া রিজিয়ন জোন-২, নর্থ জোন কনফারেন্সে’ যোগ দিতে চণ্ডীগড় সফরে পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্রনাথ...

যাদের বিরুদ্ধে লড়াই করে বিধায়ক-সাংসদ, তাদের জোটেই বিদ্রোহীরা!

বিজেপি আসলে পরিযায়ী। বিজেপি বাংলা-বিরোধী- উন্নয়ন বিরোধী। বিজেপি সাম্প্রদায়িক রাজনীতির মাথা বলে ভোটে প্রচার করে জিতে এসেছিলেন। এরপর...

হকার উচ্ছেদ-কাণ্ডে ৭ মামলার জালেও আটকে রাখা গেল না সৃজনদের

যাদবপুর স্টেশন (Jadavpur Station) চত্বরে হকার উচ্ছেদে বাধা দিয়ে রবিবার রাতে গ্রেফতার হয়েছিলেন সিপিআইএমের নেতা সৃজন ভট্টাচার্য (CPIM...

সালিশি সভায় ডেকে তৃণমূল নেতাকে খুন! ক্ষোভ উগরে দিলেন অভিষেক

সালিশি সভায় ডেকে তৃণমূল নেতাকে খুনের (TMC Leader Murder Case) অভিযোগ পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে। মৃতের নাম মিহির ঘোষ।...