Saturday, April 4, 2026

গণতন্ত্রের হত্যা: এককাট্টা বিরোধীদের প্রতিবাদ মিছিল সংসদ থেকে বিজয়চক

Date:

Share post:

পেগাসাস থেকে কৃষি আইন- কোনও কিছু নিয়েই সাংসদের আলোচনা করতে দেওয়া হয়নি। দেশের 60% জনতার কণ্ঠ রোধ করা হয়েছে। এমনকী, বুধবার রাজ্যসভার সাংসদদের মারধর করা হয়েছে। এই অভিযোগে কংগ্রেস (Congress) সাংসদ রাহুল গান্ধীর (Rahul Gandhi) নেতৃত্বে বৃহস্পতিবার সংসদ (Parliament) থেকে দিল্লির বিজয়চক (Vijay Chowk) পর্যন্ত মিছিল করল বিরোধীরা। কংগ্রেসের সঙ্গেই ছিল শিবসেনা-সহ ১৫ টি অ-বিজেপি দল। তবে এই মিছিলে ছিল না তৃণমূল। প্ল্যাকার্ড হাতে নিয়ে সরকারের বিরুদ্ধে স্লোগান তুলে বিজয়চক পর্যন্ত মিছিল করা হয়।

রাহুল গান্ধী বলেন, “পেগাসাস, কৃষি আইন-সহ একাধিক বিষয়ে সংসদে উত্থাপন করেছি। কিন্তু আমাদের সংসদে কথা বলতে দেওয়া হচ্ছে না। এটা গণতন্ত্রের হত্যা।”

শিবসেনা সাংসদ সঞ্জয় রাউতের (Sanjay Rayut) কথায়, “সংসদে বিরোধীদের মত প্রকাশ করতে সুযোগ দেওয়া হচ্ছে না। মার্শাল দিয়ে বিল পাস করা হচ্ছে। এটা কি মার্শাল ল চলছে?”

বুধবার, রাজ্যসভায় মার্শাল নামিয়ে বিল পাস করা হয়। এর প্রতিবাদে এককাট্টা হয় বিরোধীরা। মহিলা সাংসদদের উপর আক্রমণের নিন্দা করা হয় এদিন এর মিছিল থেকে।

আরও পড়ুন :মমতার ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর প্রচারে এবার বিজেপি! প্রকল্পের লিফলেট বিলি কাউন্সিলরের

 

Related articles

‘পর্ন প্যাডলার’ মালব্য! মধু কিশওয়ারের বিস্ফোরক মন্তব্যে চরম অস্বস্তিতে গেরুয়া শিবির

একের পর এক টুইট প্রকাশ করে ফের গেরুয়া শিবিরকে তীব্র অস্বস্তিতে ফেললেন লেখিকা মধু পূর্ণিমা কিশওয়ার (Madhu Purnima...

মালদহে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোন! পুলিশ চিহ্নিত করুন: মমতা

মালদহের মালতিপুর থেকে গাজোল যাওয়ার পথে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোনের (suspicious Drone) দেখা মিলতেই চঞ্চল্য ছড়িয়ে যায়।...

ফুটবল ডার্বির আগেই ভেঙে পড়ল স্টেডিয়ামের দেওয়াল! মৃত ১, আহত অন্তত ৪৭

ডার্বির উন্মাদনা শুরু হওয়ার আগেই বড় দুর্ঘটনা (Accident in Peru Derby)।পেরুর রাজধানী লিমায় আলিয়াঞ্জা লিমা ও ইউনিভার্সিটারিয়োর ম্যাচের...

স্যান্টনার দলে আসায় স্বস্তিতে MI, দিল্লির চিন্তা বুমরাহকে নিয়ে

উইকেন্ডে মুখোমুখি দুই মেট্রো সিটি। একদিকে রাহুল - অক্ষরদের দিল্লি ক্যাপিটালস অন্যদিকে রোহিত-হার্দিকদের শক্তিশালী মুম্বই ইন্ডিয়ান্স (DC vs...