Monday, April 6, 2026

১৬ অগাস্ট মোদি-শাহর রাজ্য গুজরাতেও “খেলা হবে দিবস” পালন করবে তৃণমূল

Date:

Share post:

একুশের বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election 2021) অভূতপূর্ব সাফল্য। এরপর অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। নির্বাচিত হওয়ার পর দেশজুড়ে মোদি (Narendra Modi)-অমিত শাহ (Amit Sah) বিরোধী প্রধান মুখ হয়ে উঠেছেন তৃণমূল (TMC) নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) তাই ভিন রাজ্যেও এবার সংগঠন বিস্তার করতে একাধিক কর্মসূচি নিয়েছে ঘাসফুল শিবির। বিশেষ করে বিজেপি (BJP) শাসিত রাজ্যগুলিকে টার্গেট করেছে মমতা-অভিষেক।
গত একুশে জুলাই বাংলার পাশাপাশি শহিদ দিবস পালন করেছিল গুজরাত প্রদেশ তৃণমূল কংগ্রেস (Gujarat TMC)। এবার ১৬ অগাস্ট (16th August) মোদি-অমিত শাহের রাজ্য গুজরাতে ”খেলা হবে দিবস” উদযাপন করতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। তার জন্য তৈরি করা হয়েছে একটি ট্রফিও।
বাংলায় বিধানসভা ভোটের আগে ”খেলা হবে” স্লোগান তুলেছিল তৃণমূল। যা এখনও আট থেকে আশি, সকলের মুখে ফেরে। সেই জনপ্রিয় ও সফল স্লোগানটিকে স্মরণীয় রাখতে প্রতি বছর ১৬ অগাস্ট খেলা হবে দিবস পালনের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তাই বাংলার পাশাপাশি ত্রিপুরা, গুজরাতের মতো বিজেপি শাসিত রাজ্যেও এবার “কগেলা হবে দিবস” পালন করতে চলেছে তৃণমূল।


Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...