Wednesday, June 10, 2026

১৯ অগস্ট থেকে বাংলাদেশে পুরোদমে চলবে গণপরিবহন, খুলছে পর্যটন ও বিনোদন কেন্দ্র

Date:

Share post:

বিশেষ প্রতিনিধি, ঢাকা:

চলতি মাসের ১৯ তারিখ থেকে বাংলাদেশে পুরোদমে চলবে গণপরিবহন, খুলছে পর্যটন ও বিনোদন কেন্দ্র। তবে আসন সংখ্যার অর্ধেক ব্যবহার করে পর্যটন, কমিউনিটি সেন্টার ও বিনোদনকেন্দ্র খোলার শর্ত দিয়েছে হাসিনা সরকার।
নির্দেশিকায় বলা হয়েছে, ১৯ আগস্ট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্বাস্থ‌্যবিধি অনুসরণ করে সড়ক, রেল ও নৌপথে সব প্রকার গণপরিবহন চলাচল করতে পারবে। এছাড়া, পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র আসন সংখ‌্যার ৫০ ভাগ ব‌্যবহার করে চালু করতে পারবে।

আরও পড়ুন- মোদির শাসনে দেনার দায়ে ধুঁকছে ভারত, ঋণের বোঝা প্রায় ১৯৮ লক্ষ কোটি টাকা
নির্দেশিকায় আরও বলা হয়েছে, সব ক্ষেত্রে মাস্ক পরা নিশ্চিত করতে হবে এবং স্বাস্থ‌্য অধিদপ্তর থেকে দেওয়া স্বাস্থ‌্যবিধি যথাযথভাবে অনুসরণ করতে হবে। যে কোনও প্রতিষ্ঠানে স্বাস্থ‌্যবিধি না মানা হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দায়িত্ব বহন করবে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব‌্যবস্থা নেওয়া হবে।
তবে শিক্ষা প্রতিষ্ঠান, পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার বা বিনোদনকেন্দ্রগুলো খোলার বিষয়ে কোনও নির্দেশিকা দেওয়া হয়নি। এবার শর্তসাপেক্ষে পর্যটন, কমিউনিটি সেন্টার ও বিনোদনকেন্দ্র খোলার অনুমতি দেওয়া হয়েছে ।

advt 19

 

Related articles

বিধানসভায় সই জাল মামলায় ফের আদালতের দৃষ্টি আকর্ষণ অভিষেকের

রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচনের ক্ষেত্রে সই জাল কাণ্ডের তদন্তে সিআইডির (CID) অতিসক্রিয়তার অভিযোগ। মঙ্গলবার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা...

একধাক্কায় ১৮ আইএএস আধিকারিকের দায়িত্বে রদবদল নবান্নের

রাজ্য মন্ত্রিসভার দফতর বন্টনের সম্ভাবনার দিনেই নবান্নের (Nabanna) তরফে বড়সড় প্রশাসনিক রদবদলের নির্দেশিকা প্রকাশ্যে এসেছে। সরানো হলো একাধিক...

তৃণমূলের দলীয় কার্যালয়ে পুলিশের অতিসক্রিয়তা, মামলা দায়ের আদালতে 

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি তিরিশ বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটের তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে মঙ্গলবার ওয়ারেন্ট ছাড়া তল্লাশি...

রাজ্যসভা থেকে ইস্তফার পর অসমের মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, বিজেপি শিবিরে যাচ্ছেন সুস্মিতা! 

সংসদীয় রাজনীতিতে ফের তৃণমূলের (TMC) ভাঙ্গন! সুখেন্দুশেখর রায়ের পর এবার রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন সুস্মিতা দেব...