Friday, April 3, 2026

বাড়ছে সংক্রমণ, উৎসবের মরশুমের আগেই কি দেশে আছড়ে পড়বে করোনার তৃতীয় ঢেউ?

Date:

Share post:

উদ্বেগ বাড়িয়ে ফের বাড়ল দেশের দৈনিক করোনা সংক্রমণ। গতকাল থেকে সংক্রমণ ক্রমশ বাড়ছে।পাশাপাশি বাড়ছে সক্রিয় রোগীর সংখ্যাও। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৪১ হাজার ১৯৫ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ২০ লক্ষ ৭৭ হাজার ৭০৬ জন।তবে সংক্রমণ বাড়লেও মৃত্যু পাঁচশোর নীচেই রয়েছে।

আরও পড়ুন:টিকা নিয়েও আক্রান্ত ৪০ হাজার! উদ্বেগ বাড়াচ্ছে কেরল

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী,  দেশে সক্রিয় রোগীর সংখ্যা গত ২৪ ঘণ্টায় বাড়লেও তা ৪ লক্ষের নীচে রয়েছে। গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগী বেড়েছে দেড় হাজারেরও বেশি। দেশে এখন সক্রিয় রোগী রয়েছেন ৩ লক্ষ ৮৭ হাজার ৯৮৭ জন।ত ২৪ ঘণ্টায় দেশে প্রাণ হারিয়েছেন ৪৯০ জন। গোটা অতিমারি পর্বে দেশে করোনায় প্রাণ হারিয়েছেন ৪ লক্ষ ২৯ হাজার ৬৬৯ জন।

এদিকে টিকাকরণ কর্মসূচি জোরকদমে চললেও টিকা নিয়েও কেরলেই আক্রান্ত প্রায় ৪০ হাজার। দেশের দৈনিক সংক্রমণে এখনও শীর্ষে রয়েছে দক্ষিণের এই রাজ্য। গত ২৪ ঘণ্টায় শুধুমাত্র কেরলেই আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ৫০০ জন। কেরলের পরই রয়েছে মহারাষ্ট্র। এরপর ক্রমান্বয়ে রয়েছে তামিলনাড়ু (১,৯৬৪), অন্ধ্রপ্রদেশ (১,৮৬৯), কর্নাটক (১,৮২৬) এবং ওড়িশা (১,০৭৮)। যদিও উত্তর-পূর্বের রাজ্য আসামে আক্রান্তের সংখ্যা বেশ কিছুটা কমেছে।


Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...