Friday, April 3, 2026

বেসরকারিকরণে নাম বদল, মন মাতাবে ‘বেনফিশ রেভালরি’

Date:

Share post:

বেসরকারি সংস্থার সঙ্গে গাঁটছড়া বেঁধে মাছ ও মাংসের ব্যবসায় নামছে বেনফিস। একেবারে নতুন সাজে যাত্রা শুরু করতে চলেছে ‘বেনফিশ’৷ তৈরি হচ্ছে অ্যাপ। সব কিছু ঠিকঠাক থাকলে চলতি মাসেই নতুনভাবে বাজারে পা রাখবে বেনফিস।

মূলত মাছ ও মাংসের ব্যবসাতেই নামছে রাজ্য মৎস্য দফতরের ‘বেনফিশ’। যৌথ এই উদ্যোগের নাম দেওয়া হয়েছে ‘‌বেনফিশ রেভালরি’‌। সল্টলেক নিক্কো পার্কের পাশে শুরু হবে। পরবর্তীতে কলকাতায় ২০টি বিপণন কেন্দ্র চালু হবে। গোটা রাজ্য এবং আগামীদিনে গোটা দেশেই বেনফিশ বিক্রি শুরু করবে বলে জানা গিয়েছে। এজন্য নিক্কো পার্কের পাশে প্রায় ৮০০০ বর্গফুটের জায়গা নেওয়া হয়েছে। এখানেই মাছ- মাংস কাটা, ধোয়ার পাশাপাশি থাকছে রান্নার জায়গা। থাকবে সংরক্ষণের জন্য আধুনিক ব্যবস্থা।

রাজ্য মৎস্য দফতর সূত্রে খবর, নতুন এই যাত্রায় বেনফিশে মোট ১৫ রকম মাছ থাকছে। থাকছে পাঁঠা ও মুরগির মাংস। রেডি টু কুক এবং রেডি টু ইট তো বটেই, পাওয়া যাবে টাটকা মাছ-মাংসও। অনলাইনে সবকিছু পাওয়া যাবে। এ জন্য তৈরি হয়েছে ‘বেনফিশ রেভালরি’ নামে একটি বিশেষ অ্যাপ। ডাউনলোড করা যাবে গুগল প্লে স্টোর থেকে। অ্যাপে অর্ডার দিলেই মাছ- মাংস নিয়ে হাজির হয়ে যাবে বেনফিশ। দাম মেটানো যাবে অনলাইনে বা ‘‌ক্যাশ অন ডেলিভারি’‌ পদ্ধতিতে৷ কী কী মাছ পাওয়া যাবে, তার একটা আভাস দেওয়া হয়েছে৷ জানা গিয়েছে, মোট ১৫ রকমের মাছ বিক্রি করবে বেনফিস৷ ইলিশ, চিংড়ি, রুই, কাতলা, ভেটকি, পার্শে, পাবদা, চিতল, বোয়াল, বাটা ছাড়াও থাকবে অন্য কিছু মাছ। পাওয়া যাবে দেশি পাঁঠা ও মুরগির মাংস। মিলবে কাঁকড়া, এক কেজি এবং ৫০০ গ্রাম ওজনের প্যাকেটে। দামও থাকছে নাগালের মধ্যেই।

সপ্তাহের প্রতিদিন তিন ধাপে অনলাইনে অর্ডার দেওয়া যাবে। সকাল ৮টা থেকে ১১টা, দুপুর ১২টা থেকে বিকাল ৪টে এবং সন্ধে ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত অর্ডার নেওয়া হবে। শুরুতে নিক্কো পার্ক এলাকা থেকে ২৫ কিলোমিটারের মধ্যে মাছ-মাংস সরবরাহ করা হবে।

আরও পড়ুন- ১৫ অগাস্ট নজর কাড়বে মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্পের ট্যাবলো!

advt 19

 

Related articles

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...