Sunday, May 17, 2026

কলকাতার আকাশে রবিবার থেকে রোদ উঠবে, তবে বৃষ্টিতে ভাসবে উত্তরবঙ্গ

Date:

Share post:

শুক্র ও শনি বৃষ্টি হবে (rainy season) । তারপর বৃষ্টি থেকে রেহাই মিলবে। রবিবার থেকে ঝকঝকে রোদ উঠবে আকাশে । এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের(Alipore Weather Officr) । হাওয়া অফিস জানিয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে রবিবার থেকে রোদের দেখা মিললেও উত্তরবঙ্গের প্রবল বর্ষণ হবে। শনি রবি এবং আগামী সপ্তাহজুড়ে টানা বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে।

পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গে শুক্র এবং শনিবার দিনভর বৃষ্টি হবে। স্থান ভেদে অল্প থেকে মাঝারি বৃষ্টি (Rain) হবে । তবে দুদিন কিছুটা বৃষ্টি হলেও আপাতত রেহাই পেতে পারেন দক্ষিণবঙ্গবাসী। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে রবিবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কমবে বৃষ্টি। দেখা মিলবে রোদেরও। পাশাপাশি বৃষ্টিতে ভাসবে উত্তরবঙ্গ। উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী সোমবার পর্যন্ত চলবে ভারী বৃষ্টি। এদিকে, বঙ্গোপসাগরে আবারও ঘনীভূত হচ্ছে নিম্নচাপ। তার জেরে আগামী সপ্তাহে ভারী বৃষ্টিতে ভিজতে পারে প্রতিবেশী রাজ্য ওড়িশা।

এদিকে শুক্রবার সকাল থেকে কলকাতার আকাশ কালো মেঘে ঢাকা থেকে থেকেই বৃষ্টি রোদের দেখা নেই বললেই চলে। দিনভর দু-এক পশলা বজ্রবিদ্যুৎ-। সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯১ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ১৩ মিলিমিটার। আর্দ্রতা বেশি থাকায় প্যাচপ্যাচে গরমে ঘাম হবে।

 

শুক্রবার উত্তরবঙ্গে কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সর্তকতা। ১০০ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির সর্তকতা দার্জিলিং এবং কালিম্পঙে। মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে দিনভর বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সর্তকতা। দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং ও জলপাইগুড়িতে শনিবারও ভারী বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারে রবি এবং সোমবার হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এদিকে, একটানা বৃষ্টিতে বাড়ছে প্লাবনের আশঙ্কা।

advt 19

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...