Tuesday, June 16, 2026

খেলা হবে: বল দেওয়া-নেওয়ায় বোঝালেন প্রসূন-অর্পিতা-শান্তনুরা

Date:

Share post:

একসময় ছিলেন ভারতীয় ফুটবলের জাতীয় দলের ক্যাপ্টেন (Captain)। মাঝ মাঠের খেলোয়াড়। বল (Ball) তাঁর পায়ে কথা বলবে, সে তো জানা কথাই। সাংসদ হয়েও দিব্যি পায়ে বল রাখতে পারেন প্রসূন বন্দ্যোপাধ্যায় (Prasun Banerjee)। তবে, “খেলা হবে” স্লোগানটা যে শুধু কথার কথা নয়, তাঁরা খেলতেও পারেন- এই পরিচয় শনিবার আগরতলায় (Agartala) সাংবাদিক বৈঠকের পরে দিলেন তৃণমূলের (Tmc) সাংসদরা। কে কে ছিলেন তালিকায়? ছিলেন নাট্যব্যক্তিত্ব তথা সাংসদ অর্পিতা ঘোষ (Arpita Ghosh) থেকে বিশেষজ্ঞ চিকিৎসক তথা সাংসদ শান্তনু সেন (Santanu Sen), আবিররঞ্জন বিশ্বাস (Abirranjan Biswas) পর্যন্ত সবাই। দিব্যি বল দেওয়া-নেওয়া করে বেশ কিছুক্ষণ গা ঘামান তাঁরা। আর বার্তা দেন, ত্রিপুরায় খেলা হবে।

 

আরও পড়ুন:’আনলক’ রাহুল গান্ধীর টুইটার, এবার তলব ভারতের ফেসবুক প্রধানকে

শুধু খেলা হবে নয়, “ত্রিপুরা জিতবে”। আর তার জন্যেই সেখানে বারবার যাচ্ছেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay) নিজের ত্রিপুরায় গিয়ে ২০২৩-এর লক্ষ্য স্থির করে দিয়ে এসেছেন। সেখানেই তাঁর প্রতি ত্রিপুরার মানুষের জনসমর্থন দেখে শঙ্কিত শাসকদল বিজেপি (Bjp) । ফলে পুলিশ-প্রশাসনকে কাজে লাগিয়ে রীতিমতো দমন-পীড়ন শুরু করেছে তারা। কিন্তু তৃণমূল (Tmc) যে ভয়ে পিছিয়ে যাবে না বাংলা থেকে শীর্ষ নেতৃত্ব গিয়ে বারবার সেই বার্তাই দিচ্ছেন ত্রিপুরার জোড়াফুল শিবিরের নেতাকর্মীদের। সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay) নির্দেশে 16 অগাস্ট বাংলা-সহ দেশের অন্যান্য প্রান্তের পাশাপাশি ত্রিপুরাতেও “খেলা হবে” দিবস পালন করবে তৃণমূল। আর তার আগেই শনিবার আগরতলায় সাংবাদিক বৈঠক শেষে ঝলক দেখালেন তৃণমূল সাংসদরা যা দেখে রাজনৈতিক মহলের মত, জিততেই খেলতে নেমেছে তৃণমূল।


Related articles

পশ্চিমবঙ্গ দিবসে স্কুলগুলোকে ছবি পাঠানোর ফতোয়া, নজরদারির অভিযোগে সরব শিক্ষক মহল

শিক্ষাঙ্গনে এবার নয়া নির্দেশিকাকে কেন্দ্র করে শুরু হলো জোর বিতর্ক। রাজ্যের সমস্ত সরকারি, সরকার পোষিত এবং সাহায্যপ্রাপ্ত স্কুলে...

নিয়োগ মামলা: ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, তদন্তে সহযোগিতার বার্তা অভিষেকের

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ইডি দফতরে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার সল্টলেকের সিজিও...

নারী-বিরোধী মন্তব্যের অভিযোগ! কল্যাণের বরখাস্ত চেয়ে স্পিকারকে চিঠি কাকলির

লোকসভার অন্দরেই এবার সরাসরি সংঘাতে জড়ালেন দুই বর্ষীয়ান সাংসদ। শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নারী-বিরোধী মন্তব্য ও...

মমতার কালীঘাটের বাড়ির সামনে আক্রান্ত কুণাল! চ্যালেঞ্জ ছুড়ে গর্জে ওঠেন তৃণমূল বিধায়ক

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির সামনে আক্রান্ত বিধায়ক কুণাল ঘোষ (Kunal Ghosh)। সোমবার তৃণমূল (TMC) সুপ্রিমা মমতা...