Friday, April 3, 2026

কাবুল থেকে ১২৯ যাত্রী নিয়ে নিরাপদে দিল্লি ফিরল এয়ার ইন্ডিয়া বিমান

Date:

Share post:

আশরাফ গনি সরকারের পতনের পর থেকে আফগানিস্তান পুরোপুরি তালিবানদের দখলে। ফলে পূর্বতন চুক্তি যে তারা মানবে না তা নিশ্চিত। তাই সে দেশ থেকে ভারতীয়দের নিরাপদে দ্রুত দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে দিল্লি। যদিও অন্য একাধিক রাষ্ট্রে দূতাবাস কর্মীদেরও ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিলেও ভারত এখনই সেই পদক্ষেপ করছে না। তবে দূতাবাস কর্মীদের সুরক্ষা যাতে কোনোভাবেই বিঘ্নিত না হয় সে ব্যাপারে কড়া নজর রাখছে ভারতের বিদেশ মন্ত্রক । এর আগে লকডাউনের সময় আফগানিস্তানের সঙ্গে ভারতের ‘এয়ার বাবল’ চুক্তি ছিল। সেই চুক্তি অনুযায়ী করোনাকালেও দু’দেশের মধ্যে অসামরিক বিমান চলাচল জারি ছিল। আফগানিস্তানের ‘কাম এয়ার’ এবং ভারতের ‘এয়ার ইন্ডিয়া’ দিল্লি-কাবুল রুটে যথারীতি বিমান চলাচল করেছে । কিন্তু এখন পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন । তাই ভারত আর কোনোভাবেই সে দেশে বসবাসকারী ভারতীয়দের নিরাপত্তা নিয়ে আপস করতে চায়না । সে কারণে দ্রুত সে দেশ থেকে বাসিন্দাদের এ দেশে ফিরিয়ে আনা হচ্ছে। ইতিমধ্যেই কাবুল থেকে ১২৯ জন যাত্রী নিয়ে রবিবার রাতে দিল্লি বিমানবন্দরে এসে পৌঁছেছে এয়ার ইন্ডিয়ার (AI-244) বিমান ৷ আপাতত এটি কাবুল থেকে দিল্লি আসা শেষ বিমান বলে ধরে নেওয়া হচ্ছে। এর আগে দিল্লি-কাবুলের মধ্যে সপ্তাহে তিনবার এই বিমান চলাচল করতো ৷ কিন্তু বর্তমান পরিস্থিতিতে তালিবান নেতারা কাবুলে সমস্ত রকম অসামরিক বিমান চলাচল বন্ধ করে দিয়েছে। ফলে কোনও বিদেশি উড়ান সেদেশে নামতে বা সে দেশ থেকে উঠতে পারবে না। রবিবার আফগানিস্তানের স্থানীয় সময় সন্ধ্যা ৬.০৬ মিনিটে কাবুল বিমানবন্দর থেকে রওনা হয়ে এয়ার ইন্ডিয়ার বিমানটি দিল্লি এসে পৌঁছয় রাত ৮টা নাগাদ ৷

পরিবর্তনশীল পরিস্থিতির উপর নজর রাখছে ভারত সরকার। তবে এখনই কাবুলে থাকা ভারতীয় দূতাবাসের কর্মী বা নাগরিকদের সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয়নি ভারত ৷

advt 19

 

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...