Wednesday, June 24, 2026

আমেরিকানদের ফেরাতে অশান্ত আফগানিস্তানে সেনা পাঠানোর সিদ্ধান্ত বাইডেনের

Date:

Share post:

অশান্ত আফগানিস্তানের(Afganistan) মাটিতে এবার সেনা পাঠানোর সিদ্ধান্ত নিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন(Joe Biden)। জাতীয় নিরাপত্তা সংস্থার সঙ্গে পরামর্শ করার পর আফগানিস্তানে ৫ হাজার মার্কিন সেনা পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি তালিবানকে(Taliban) রীতিমত হুঁশিয়ারি দিয়ে জানানো হয়েছে সেনাবাহিনীর কাজে বাধা দিলে তার ফল ভালো হবে না। যদিও আফগানিস্তানে এই মার্কিন সেনার(American army) কাজ হবে সেখানে কর্মরত এবং বসবাসকারী সমস্ত মার্কিন নাগরিককে নিরাপদে দেশে ফিরিয়ে আনা। এবং ৩১ আগস্টের পর আফগানিস্থানে আর কোনও মার্কিন সেনা থাকবে না।

আরও পড়ুন: কাবুল থেকে ১২৯ যাত্রী নিয়ে নিরাপদে দিল্লি ফিরল এয়ার ইন্ডিয়া বিমান

যদিও আফগানিস্তানের অশান্ত পরিস্থিতিতে আমেরিকা কোন রকম হস্তক্ষেপ করবে কিনা সে প্রসঙ্গে বাইডেন স্পষ্ট জানিয়েছে, সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত থেকে সরে আসার কোনো প্রশ্নই নেই। পাশাপাশি তিনি আশা করছেন আফগানিস্তানে শান্তি পুনঃপ্রতিষ্ঠা করতে প্রেসিডেন্ট ঘানি সংশ্লিষ্ট মহলের সঙ্গে আলোচনা চালিয়ে যাবেন। এদিকে এএফপির সুত্রের খবর, আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন মার্কিন প্রতিরক্ষা সচিব অ্যান্টনি ব্লিনকেন। প্রতিরক্ষা দফতরের মুখপাত্র নেড প্রাইস জানিয়েছেন, সে দেশের সর্বশেষ পরিস্থিতি নিয়ে উভয়ের মধ্যে কথা হয়েছে।

advt 19

 

Related articles

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...