Saturday, April 4, 2026

চা-চক্রে সৌজন্য: দিলীপের সঙ্গে মর্নিংওয়াক নিয়ে কথা মমতার

Date:

Share post:

সৌজন্যে রক্ষায় কোনদিনই কার্পণ্য করেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। সব সময় বিরোধী দলের নেতাদের সঙ্গে রাজনৈতিক সৌজন্য বজায় রেখেছেন, বলেছেন, এটাই বাংলার ঐতিহ্য। ব্যতিক্রম হল না স্বাধীনতা দিবসের সন্ধেয় রাজভবনের চা-চক্রে। সেখানে উপস্থিত ছিলেন বিজেপির (Bjp) রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তাঁর সঙ্গে বেশ খানিকক্ষণ কথা বলেন মমতা। একেবারেই রাজনৈতিক বিষয়ে আলোচনা নয়। দুজনেরই কমন ফ্যাক্টর শরীরচর্চা। মুখ্যমন্ত্রী হাঁটতে পছন্দ করেন। নবান্নের ছাদে হোক বা বাড়ির ট্রেডমিল- নিয়ম করে হাঁটেন তিনি। তাঁর হাঁটার গতি সঙ্গে পাল্লা দিতে রীতিমতো বেগ পেতে হয় মন্ত্রিসভার অনেক সদস্যকেই। সকালে উঠে বিজেপির রাজ্য সভাপতিও বেরিয়ে পড়েন মর্নিংওয়াকে। তারপরে পার্কে সঙ্গীদের নিয়ে চলে যোগাভ্যাস। সূত্রের খবর, তাঁর এই রুটিনের প্রশংসা করেন মুখ্যমন্ত্রী। এমনকী তাঁকে নবান্নে চা খেতে দিলীপ ঘোষকে আমন্ত্রণ জানান স্বয়ং মুখ্যমন্ত্রী।
এদিন রাজভবনে উপস্থিত ছিলেন বিজেপি নেতা তথাগত রায় (Tathagato Ray) এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সূত্রের খবর তথাগতর সঙ্গে মমতার কথা হলেও, শুভেন্দু সঙ্গে সৌজন্য বিনিময় ছাড়া কোনও কথা হয়নি।

advt 19

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...