Wednesday, June 24, 2026

বন্ধ আফগানিস্তানের উড়ানপথ, ভারতীয়দের দিল্লি ফেরানো নিয়ে উদ্বিগ্ন কেন্দ্র

Date:

Share post:

কাবুল থেকে নাগরিকদের জরুরি ভিত্তিতে ফিরিয়ে আনতে সোমবার সকালেই এয়ার ইন্ডিয়াকে দু’টি বিমান প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছিল কেন্দ্র।নির্দেশমত ভারতীয়দের ফিরিয়ে আনতে ব্যবস্থাও নিয়েছিল এয়ার ইন্ডিয়া।  কিন্তু বন্ধ করে দেওয়া হল কাবুলের উড়ানপথ। যার জেরে আফগানিস্তানের রাজধানী শহরে আটকে থাকা ভারতীয়দের কী ভাবে দেশে ফিরিয়ে আনা হবে, তা নিয়ে এ বার চিন্তায় কেন্দ্র। কাবুলের উড়ানপথ বন্ধ হওয়ায় আপাতত হামিদ কারজাই বিমানবন্দরে কোনও বিমানই অবতরণ করতে পারবে না। ছাড়বে না কোনও বিমানও।  আরও পড়ুন: আমেরিকানদের ফেরাতে অশান্ত আফগানিস্তানে সেনা পাঠানোর সিদ্ধান্ত বাইডেনের
কাবুল বিমান বন্দর কর্তৃপক্ষের তরফেও সংবাদ সংস্থাকে জানানো হয়েছে, বিমান বন্দরে প্রচুর মানুষের ভিড় জমেছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতেই উড়ানপথ আপাতত বন্ধ করা হয়েছে। তবে, এয়ার ইন্ডিয়া সূত্রের খবর, ‘‘দুপুর সাড়ে ১২টা নাগাদ একটি বিমান কাবুলের উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল। সেটি আপাতত বাতিল করা হচ্ছে।’’
গতকাল তালিবানদের কবলে চলে যায় গোটা আফগানিস্তান। এরপরই সেখান থেকে ভারতীয়দের তড়িঘড়ি আনার চিন্তাভাবনা শুরু করে কেন্দ্র। কেন্দ্রের  নির্দেশ পেয়েই তৎপর হয়ে পদক্ষেপ করা শুরু করে দিয়েছে রাষ্ট্রায়ত্ব বিমান সংস্থা বলে খবর। কিন্তু উড়ানপথ বন্ধের জেরে ব্যাহত হল আফগানিস্তানে আটকে থাকা নাগরিদের ফিরিয়ে আনার কাজ।

advt 19

Related articles

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...