Saturday, June 13, 2026

আফগানিস্তান পরিস্থিতি: নজর রাখছে ঢাকা

Date:

Share post:

খায়রুল আলম , ঢাকা

আফগানিস্তানের পরিস্থিতির ওপর সতর্ক নজর রাখছে বাংলাদেশ। এ জন্য স্থায়ী সরকারের অপেক্ষা করা হবে বলে জানিয়েছেন সহ-বিদেশ মন্ত্রী শাহরিয়ার আলম।

সোমবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব বলেন, ‘আফগানিস্তানের সঙ্গে আমাদের সাংস্কৃতিক সম্পর্ক অত্যন্ত সুদৃঢ়। যদিও ভ্রাতৃপ্রতিম ওই রাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্কে সাম্প্রতিক সময়ে কিছুটা ভাটা পড়েছে। আমরা চাই আফগানিস্তানের জনগণের যাতে কোনও ক্ষতি না হোক।’

সেখানে সক্রিয় সমস্ত রাজনৈতিক শক্তির প্রতি এটাই বাংলাদেশের আহ্বান।
শাহরিয়ার বলেন, ‘আফগানিস্তানের পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের ভয়ের কিছু নেই। তবে আমরা সতর্ক আছি এখানে উগ্রপন্থার উত্থান ঠেকাতে বাংলাদেশ সরকার জিরো টলারেন্স নীতি অবলম্বন করবে। আমরা এতে অত্যন্ত সফল হয়েছি, বিশেষ করে হলি আর্টিজানের ঘটনার পর।’

তিনি বলেন, ‘কাবুলের সরকার ব্যবস্থায় প্রেসিডেন্ট শপথ না নেয়া পর্যন্ত ঢাকা দেশটিকে স্বাগত জানাতে পারে না। স্থিতিশীল যে কোনো পক্ষের সঙ্গে কাজ করবে ঢাকা।’

তিনি আরও বলেন , ‘ যতক্ষণ পর্যন্ত একজন প্রেসিডেন্ট শপথ না নিচ্ছেন; ততক্ষণ পর্যন্ত আমরা তাদেরকে স্বাগত জানাতে পারি না। এটা ঠিকও হবে না।’
advt 19

Related articles

উত্তরপ্রদেশ SIR-এর ‘সুফল’, ভোটার তালিকা থেকে বাদ স্মৃতির নাম!

বিহার আর বাংলায় (West Bengal SIR) ভোটার তালিকা সংশোধনীতে কী ধরনের কারচুপি হয়েছে, তার সাক্ষী খোদ দেশের সর্বোচ্চ...

লক্ষ কোটি ডলারের ক্লাবে প্রথম সদস্য, ইতিহাসের পাতায় ইলন মাস্ক

বিশ্বের ধনীতম ব্যবসায়ীদের তালিকায় ফের নতুন ইতিহাস গড়লেন ইলন মাস্ক (Elon Musk)। বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ট্রিলিয়নিয়ারের (Trillionaire)...

সরকারি হাসপাতালে থ্রেট কালচার: জনতার দরবারে ‘নিহত’ চিকিৎসকের পরিবার

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিল্লিতে থাকায় সোমবারের নির্দিষ্ট জনতার দরবার আয়োজন করা হয়নি চলতি সপ্তাহে। কিন্তু মানুষ তাঁদের অভিযোগ...

সুদীপ আসাতেই কপাল পুড়ল কাকলির, দুজনের লড়াই প্রকাশ্যে

তাহলে কি কপাল পুড়ল কাকলি ঘোষ দস্তিদারের? তৃণমূলের বিদ্রোহী ব্লকের নেতার পদ কি হারাতে চলেছেন তিনি? কারণ, বিদ্রোহীদের...