Sunday, March 29, 2026

তালিবানি শাসন চায় না আফগান জনতা!

Date:

Share post:

বন্দুকের নলে গায়ের জোরে ক্ষমতা দখল করলেও তালিবানি শাসন চায় না আফগান জনতা৷ তাই দেশ ছাড়ার হিড়িক পড়ে গিয়েছে৷ কিন্তু পালানোর পথ বন্ধ হয়ে যাওয়ায় আফগানদের এখন দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার অবস্থা৷ তাই ধীরে ধীরে গড়ে উঠছে প্রতিরোধ৷ একাধিক জায়গায় রাস্তায় নেমে পড়েছেন বহু মানুষ৷ হাতে দেশের পতাকা৷ সরকারি ভবন থেকে তালিবানের পতাকা ছুড়ে ফেলছেন তাঁরা৷ প্রতিবাদীদের বক্তব্য, এটা দেশের পতাকা৷ আর জাতীয় পতাকাকে মর্যাদা দিতেই হবে৷ প্রতিবাদীদের পাল্টা প্রতিরোধে নতুন করে অগ্নিগর্ভ হয়ে উঠেছে আফগানিস্তান৷
বিশেষজ্ঞদের মত, নতুন করে গৃহযুদ্ধের মুখে পড়তে চলেছে আফগানিস্তান৷

আরও পড়ুন- সুনন্দা পুস্কর মৃত্যু মামলায়  অব্যাহতি পেলেন কংগ্রেস নেতা শশী থারুর
তাদের বক্তব্য ছিল, সবাইকে নিয়ে তারা সরকার গড়তে চায়৷ দেশের ভেতর ও বাইরে কোনও শত্রু চায় না তালিবান৷ মহিলাদের কাজ করার অধিকার দেওয়া হবে৷ কর্মক্ষেত্রে তাঁরা যোগ দিতে পারবেন৷ সংবাদমাধ্যম কাজ করতে পারবে৷ তবে সবই হবে শরিয়তি আইন মেনে৷

কিন্তু বাস্তবের ছবিটা ঠিক উল্টো৷ বিভিন্ন সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া ফুটেজই সেটা পরিষ্কার৷ তালিবানি শাসন ফিরতেই পুরনো আতঙ্ক আবারও ফিরে এসেছে৷ মহিলাদের উপর অত্যাচার শুরু হয়েছে৷ বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল৷ যেখানে-সেখানে লুটপাঠ চলছে৷ সাংবাদিকদের মারধর করা হচ্ছে৷ মূর্তি দেখলেই ভেঙে চুরমার করে দিচ্ছে৷

advt 19

 

Related articles

কসবায় মেয়ের সামনে স্ত্রীকে কুপিয়ে খুন! গ্রেফতার অভিযুক্ত

রবিবার ভোরে কসবার বোসপুকুর (Bosepukur, Kasba) এলাকায় ঘুমন্ত স্ত্রীকে ছুরি দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ বিনোদ সিং (Vinod Singh)...

আংশিক মেঘলা আকাশের রবিবাসরীয় তাপমাত্রা ঊর্ধ্বমুখী, উত্তরে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস

রবিবার সকাল থেকে দক্ষিণবঙ্গ বৃষ্টিহীন। মেঘলা আকাশে উর্ধ্বমুখী তাপমাত্রা। আজ দিনভর আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। আগামী দুদিন ঝড়...

আজ মানবাজার-রাইপুরে মমতার জনসভা 

এআসন্ন বিধানসভা নির্বাচনে (WB Assembly Election) দলীয় প্রার্থীদের হয়ে টানা প্রচার করছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সভামঞ্চ থেকে...

গভীর রাতে প্রকাশিত তৃতীয় সাপ্লিমেন্টারি তালিকা, আজ থেকে আবেদন করা যাবে ট্রাইব্যুনালেও 

শনিবার গভীর রাতে প্রকাশিত হল তৃতীয় সাপ্লিমেন্টারি তালিকা (third supplementary list)। কত নাম বাদ গেল বা কতজনের নিষ্পত্তি...