Monday, April 13, 2026

সাইকেল চালাতে গিয়ে মর্মান্তিক পরিণতি! শিশুকন্যাকে পিষে দিল বেপরোয়া লরি

Date:

Share post:

সাইকেল চালাতে গিয়ে মর্মান্তিক পরিণতি। তারাতলায় বাড়ির কাছেই ১০ বছরের শিশুকন্যাকে পিষে দিল বেপরোয়া লরি। ঘাতক লরির চালক ও খালাসিকে বেদম মার উত্তেজিত জনতার। চালক ও খালাসিকে গ্রেফতার করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে খবর, অনান্যদিনের মতোই বুধবার দুপুরে সাইকেল চালাচ্ছিল তারাতলার বছর আটেকের এক কিশোরী। নাম সঞ্জনা দাস। সেই সময় উলটো দিক থেকে বেপরোয়া গতিতে ছুটে আসছিল একটি ট্রাক। বিপদের আশঙ্কা করে ঘটনাস্থলে উপস্থিত অনেকেই ট্রাকটিকে আটকানোর চেষ্টা করেছিল। কিন্তু শেষ রক্ষা হল না। চোখের নিমেষে কিশোরীকে পিষে দেয় ট্রাকটি। রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়ে সে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। চোখের সামনে এই ঘটনা দেখে উত্তেজিত হয়ে পড়ে স্থানীয়রা। ট্রাকের চালক ও খালাসিকে নামিয়ে ব্যাপক মারধর করে স্থানীয় জনতা। এরপরই ঘটনাস্থলে পুলিশ এসে ঘাতক লরিটির চালক ও খালাসিকে গ্রেফতার করে।

আরও পড়ুন- রবীন্দ্রনাথ কালো ছিলেন তাই তার মা তাকে কোলে নিতেন না ! সুভাষ সরকারের এই মন্তব্যে বিতর্ক তুঙ্গে advt 19

 

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...