Thursday, February 26, 2026

টিম গঠনের পরেই ডিজি-র কাছে মেল, খুন-ধর্ষণের মামলার নথি চাইল সিবিআই

Date:

Share post:

হাইকোর্টের নির্দেশ পাওয়ার পর থেকেই ‘অতিসক্রিয়’ সিবিআই। রাজ্যের ডিজিকে মেল করে ভোট পরবর্তী খুন এবং ধর্ষণের মামলার নথি চাইল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ভোট পরবর্তী সময় কোথায় কোথায় খুন-ধর্ষণ বা ধর্ষণের চেষ্টার অভিযোগ দায়ের হয়েছে- সেইসব কেস ডায়েরি চেয়ে পাঠিয়েছে সিবিআই।রাজ্যের ভোট পরবর্তী হিংসায় খুন ও ধর্ষণের মামলাগুলির তদন্তের নির্দেশ সিবিআইকে (CBI) দিয়েছে কলকাতা হাইকোর্টের (High Court) ডিভিশন বেঞ্চ। বৃহস্পতিবার, আদালতের এই নির্দেশের পরেই তৎপরতা শুরু হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থায়। ওইদিন সন্ধেয় দিল্লি ও কলকাতার সিবিআই আধিকারিকরা উচ্চপর্যায়ের বৈঠকে বসেন। হাইকোর্টের রায়ের প্রতিলিপি পেয়েই লিগাল টিমের সঙ্গে বৈঠক করেন সিবিআই-এর ডিরেক্টর। তদন্তের গুরুত্ব অনুযায়ী, চারটি স্পেশাল টিম গঠন করা হয়েছে। প্রতিটিতে টিমে ৬-৭ জন করে অফিসার রয়েছেন। কমপক্ষ ২৫-৩০ জনের দল আসছে রাজ্যে। স্পেশাল ইউনিটের সমস্ত কাজ খতিয়ে দেখতে শীর্ষে থাকবেন *একজন জয়েন্ট ডিরেক্টর পদ মর্যাদার অফিসার* । চারটি টিমের জন্য *চারজন জয়েন্ট ডিরেক্টর থাকছেন* । জয়েন্ট ডিরেক্টর পদের পরেই *একজন ডিআইজি, একজন সিনিয়র এস পি ও তিনজন এস পি* থাকছেন। এরপরেই প্রাথমিক রিপোর্ট জমা দেওয়া হবে জয়েন্ট ডিরেক্টরের কাছে। সেই রিপোর্ট যাবে দিল্লিতে।

আরও পড়ুন:করোনার চোখরাঙানির মাঝেই দোসর মিস-সি, মালদা মেডিক্যালে ভর্তি কমপক্ষে ২০ জন শিশু

শীঘ্রই তাঁরা রাজ্যে আসছেন বলে খবর। আর এখানেই প্রশ্ন উঠেছে, সিবিআইয়ের হাতে একাধিক মামলা ঝুলছে। অথচ রাজ্যের ভোট পরবর্তী অশান্তি মামলা নিয়ে এত তৎপরতা কেন! রবীন্দ্রনাথের নোবেল চুরির মতো অনেক মামলারই মীমাংসা করতে পারেনি সিবিআই। কিন্তু এক্ষেত্রে এত তৎপরতা কেন? প্রশ্ন তুলছে রাজনৈতিক মহল। বৃহস্পতিবার, যখন কলকাতা হাইকোর্ট ভোট পরবর্তী হিংসা মামলার তদন্তভার সিবিআইকে দেয়, ঠিক তার আগের দিন অর্থাৎ বুধবার মাদ্রাজ হাইকোর্ট একটি রায় সিবিআইকে খাঁচাবন্দি তোতা পাখি বলে ভর্ৎসনা করে। এবার এই মামলায় সিবিআইয়ের ভূমিকা কী হয় সেদিকে তাকিয়ে সব মহল।

advt 19

 

spot_img

Related articles

খাতা দেখতে হবে গোপনেই, উত্তরপত্র সুরক্ষিত রাখতে একগুচ্ছ কড়া নির্দেশ পর্ষদের

মাধ্যমিকের উত্তরপত্র মূল্যায়নের ক্ষেত্রে পরীক্ষকদের জন্য একগুচ্ছ কড়া নির্দেশিকা জারি করল মধ্যশিক্ষা পর্ষদ। খাতার সুরক্ষা এবং গোপনীয়তা বজায়...

নবম শ্রেণির রেজিস্ট্রেশনে অন্তিম সুযোগ! ফের পোর্টাল খুলল পর্ষদ

যে সমস্ত পড়ুয়া গত বছর নবম শ্রেণিতে পাঠরত থাকা সত্ত্বেও নির্দিষ্ট সময়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারেনি, তাদের...

রাজ্যে স্থায়ী ডিজিপি নিয়োগের তোড়জোড়, নবান্নের কাছে নামের তালিকা চাইল ইউপিএসসি

দীর্ঘ টালবাহানার পর অবশেষে রাজ্যের স্থায়ী পুলিশ মহানির্দেশক বা ডিজিপি নিয়োগের প্রক্রিয়া শুরু হতে চলেছে। সম্প্রতি ইউনিয়ন পাবলিক...

সুপ্রিম ‘ধমকে’ পিছু হটছে NCERT! বন্ধ হল বিতর্কিত বই বিক্রি

কীভাবে অষ্টম শ্রেণির পড়ুয়াদের পাঠ্য হতে পারে বিচার ব্যবস্থার দুর্নীতি? এই প্রশ্নের উত্তরে বিচার ব্যবস্থাকে পরিকল্পিতভাবে অসম্মান করার...