Saturday, April 4, 2026

“উপরে ভগবান, নীচে মমতা”, গোষ্ঠ পালের জন্মবার্ষিকীতে ইস্টবেঙ্গলকে আশার বাণী ক্রীড়ামন্ত্রীর

Date:

Share post:

আজ, ২০ অগাস্ট কিংবদন্তি ফুটবলার “পদ্মশ্রী” গোষ্ঠ পালের (Gosto Pal) ১২৫তম জন্মবার্ষিকী (Birth Anniversary)। ইংরেজ আমলে খালি পায়ে ফুটবল খেলে বিপক্ষের তাবড় স্ট্রাইকার, উইঙ্গারদের মুখের গ্রাস কেড়ে নিতেন গোষ্ঠ পাল। সেই কারণেই তাঁকে ”চীনের প্রাচীর” বলে সম্মোধন করা হয়।

এদিন কিংবদন্তি ফুটবলারের জন্মবার্ষিকী উপলক্ষে সকালে ময়দানে তাঁর মুর্তির সামনে যুবকল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী ( Sports Minister) অরূপ বিশ্বাস (Arup Biswas), প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি (Monojog Tiwari)-সহ বিভিন্ন ক্রীড়া প্রতিষ্ঠানের প্রশাসক ও খেলোয়াড়রা। ছিলেন গোষ্ঠ পালের পরিবারের সদস্যরাও।

এদিন মাল্যদান ও শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানের শেষে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস কিংবদন্তি ফুটবলারের স্মৃতিচারণা করেন। তিনি বলেন, “গোষ্ঠ পাল ফুটবলের মাঠে চিরকালই আগামী প্রজন্মের কাছে আইকন হয়ে থাকবে। কারণ, ইংরেজ আমলে ওই সময় তিনি খালি পায়ে ফুটবল খেলে যে কৃতিত্ব অর্জন করেছেন ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা হয়েছে। সেই সময় অত প্রতিকূলতার মধ্যে তিনি যদি এই বাংলার সন্তান হয়ে এমন কৃতিত্ব করতে পারেন, তাহলে এই যুগে এত সুযোগ সুবিধার মধ্যে নতুন প্রজন্ম কেন পারবে না?”

এখানেই শেষ নয়। অরূপ বিশ্বাস আরও বলেন, “বাংলার খেলাধুলার উন্নয়নে রাজ্যের ক্রীড়াপ্রেমী মুখ্যমন্ত্রী নিরলস প্রচেষ্টা করে যাচ্ছেন। রাজ্য থেকে বিভিন্ন খেলায় উৎসাহী নতুন প্রজন্ম যাতে প্রতিষ্ঠিত হতে পারে সেই চেষ্টাও করা হচ্ছে সরকারের পক্ষ থেকে। একইসঙ্গেবিভিন্ন ক্রীড়া সংগঠনকেও খেলাধুলার প্রতি আরও বেশি গুরুত্ব আরোপ করতে হবে, এগিয়ে আসতে হবে। তাহলে বাংলার ছেলেমেয়েরাও আগামী দিনে দেশের মুখ উজ্জ্বল করবে।”

এরপরই ইস্টবেঙ্গল ক্লাবের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করা হলে ক্রীড়ামন্ত্রী হেসে বলেন, ” ইস্টবেঙ্গলের (East Bengal) অচলাবস্থা কেটে যাবে। যেখানে উপরে ভগবান আর নীচে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) আছেন, সেখানে কোনও সমস্যাই আসলে সমস্যা নয়।”

আরও পড়ুন- বিরোধী বৈঠকে আজ মমতা-সোনিয়া

advt 19

 

Related articles

স্যান্টনার দলে আসায় স্বস্তিতে MI, দিল্লির চিন্তা বুমরাহকে নিয়ে

উইকেন্ডে মুখোমুখি দুই মেট্রো সিটি। একদিকে রাহুল - অক্ষরদের দিল্লি ক্যাপিটালস অন্যদিকে রোহিত-হার্দিকদের শক্তিশালী মুম্বই ইন্ডিয়ান্স (DC vs...

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...