Friday, April 3, 2026

কূটনৈতিক সম্পর্ক বজায় রাখার আর্জি, দিল্লিকে অবাক করে প্রস্তাব তালিবানের

Date:

Share post:

আফগানভূমি দখল করার পর একে একে ভারত বিরোধী ষড়যন্ত্র শুরু করে দিয়েছে তালিবানরা(Taliban)। এহেন পরিস্থিতির মাঝেই এবার নয়াদিল্লিকে(New delhi) অবাক করে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখতে ভারতকে আর্জি জানাল তালিবান। সম্প্রতি তালিবানের তরফে ভারতকে এই প্রস্তাব দিয়েছে তালিবান নেতা শের মহম্মদ আব্বাস স্ট্যানিকজাই(Abbas Stanikjai)।

উল্লেখ্য, ইতিমধ্যেই ভারতের সঙ্গে সমস্তরকম বাণিজ্য বন্ধ করা হয়েছে তালিবানের তরফে। এই পরিস্থিতিতে দুদিন আগেই কাবুল থেকে ২০০ ভারতীয়কে দেশে ফেরায় দিল্লি। তখনই কার্যত স্পষ্ট করে দেওয়া হয় ভারত তালিবানের সঙ্গে কোনো রকম কূটনৈতিক সম্পর্ক রাখতে আগ্ৰহী নয়। এবার তালিবান মুখপাত্রর তরফে ভারতকে প্রস্তাব দেওয়া হল সম্পর্ক বজায় রাখার। তালিবানের তরফে স্ট্যানিকজাই দাবি করেন ভারতের কূটনীতিকরা কাবুলে থাকলে নিরাপদেই থাকবেন। পাশাপাশি তার আরও দাবি, কাবুলে লস্কর বা জইশ জঙ্গিদের উপস্থিতি নেই। কাবুলের সবকিছুর নিরাপত্তার দায়িত্বে তালিবান রয়েছে।

আরও পড়ুন:টিম গঠনের পরেই ডিজি-র কাছে মেল, খুন-ধর্ষণের মামলার নথি চাইল সিবিআই

যদিও তালিবানের এই প্রস্তাবকে মোটেই গুরুত্ব দিতে রাজি নয় ভারত। শুধু মুখের কথায় নয়াদিল্লি এই আবেদনের ‘আন্তরিকতা’ বিশ্বাস করবে না। লস্কর-জইশ-হক্কানির মতো জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত থাকা তালিবানের এটা কোনও রকম ষড়যন্ত্র হতে পারে বলে মনে করা হচ্ছে।

advt 19

 

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...