Friday, May 22, 2026

টিম গঠন করল সিবিআই, ঠান্ডা মাথায় আইনি দিক খতিয়ে দেখছে রাজ্য

Date:

Share post:

ভোটসন্ত্রাস নিয়ে কলকাতা হাইকোর্টের রায়ের পরেই শুক্রবার তদন্তের টিম গঠন করল সিবিআই। তড়িঘড়ি নামতে চাইছে তারা। অন্যদিকে এতটুকু বিচলিত না হয়ে ঠান্ডা মাথায় আইনি পথের সব দিক খতিয়ে দেখছে রাজ্য সরকার। বিজেপির দিলীপ ঘোষ কোর্টের রায় স্বাগত জানিয়ে প্রচুর বিবৃতি দিলেও তৃণমূলের কুণাল ঘোষ বলেন,” শিরোনাম দেখেই লাফানো ঠিক নয়। এরপর তাঁরা বলেন, তাঁরা আরও বলেন, তবে তাঁরা বলেন ধরণের প্যারাগুলো পড়ুন। হাসি চলে যাবে। এখনও অনেক পথ বাকি।”

আরও পড়ুন: কূটনৈতিক সম্পর্ক বজায় রাখার আর্জি, দিল্লিকে অবাক করে প্রস্তাব তালিবানের

সিবিআই সূত্রে খবর, মোট চারটি স্পেশাল ইনভেস্টিগেটিং টিম তৈরি করা হচ্ছে। প্রতিটিতে একজন করে জয়েন্ট ডিরেক্টর, একজন ডিআইজি, চারজন এসপি থাকবেন। বাংলার অফিসারদের রাখা হচ্ছে না। জয়পুর, ভূপাল, লক্ষ্নৌ, চন্ডীগড়, চেন্নাই, দেরাদুন, দিল্লি, অসম, ওড়িশা থেকে অফিসাররা আসছেন। সদর দপ্তর কোথায় হবে, এখনও চূড়ান্ত হয়নি। ইতিমধ্যেই কলকাতা ও রাজ্য পুলিশের কাছে নথিভুক্ত মামলার নথি চেয়েছে সিবিআই।

আরও পড়ুন: রাজ্যের উপভোক্তা বিষয়ক দফতরের প্রধান সচিব অর্ণব রায়ের মৃত্যুতে শোকবার্তা মুখ্যমন্ত্রীর

এদিকে, রাজ্য সরকার ঠান্ডা মাথায় পরিস্থিতি সামলাচ্ছে। আইনমন্ত্রী মলয় ঘটক, আইনজীবী সঞ্জয় বসুরা মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। তদন্তে কোনো সমস্যা নেই। আবার কোর্টের রায়ে আপত্তির মত একাধিক বিষয় রয়েছে। আইনের সব দিক দেখেই পরবর্তী পদক্ষেপ হবে। তৃণমূলের বক্তব্য, জাতীয় মানবাধিকার কমিশন তো তৃণমূলের উপর বিজেপির হামলা রেকর্ড করেনি। এবার সেইসব সামনে আসবে।

advt 19

 

Related articles

সোনা পাপ্পু মামলায় শুক্রবার সাতসকালে শহরজুড়ে ইডি হানা, তল্লাশি অভিযান মুর্শিদাবাদেও

জমি কেলেঙ্কারির তদন্তে কলকাতা ও জেলা মিলিয়ে ৯ জায়গায় কেন্দ্রীয় এজেন্সির তল্লাশি অভিযান। শুক্রবার সাতসকালে কসবা, চক্রবেড়িয়া, রয়েড...

ভোট পরবর্তী হিংসায় উস্কানির অভিযোগ, এবার কাঠগড়ায় পরমব্রত-স্বস্তিকা!

নির্বাচন শেষ হয়ে যাওয়ার পর সোশ্যাল মিডিয়ায় (Social Media Post) উস্কানিমূলক পোস্ট করায় এবার টলিউড অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়...

আজ দিল্লিতে প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী সাক্ষাতের সম্ভাবনা 

বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার পর প্রথম দিল্লি সফরে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানী পৌঁছেছেন বাংলার মুখ্যমন্ত্রী।...

বন্দুকবাজের গুলিতে নিহত পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড

পুলওয়ামা হামলার নেপথ্যে অন্যতম মূল মাথা কুখ্যাত জঙ্গি হামজা বুরহানকে গুলি করে মারল অজ্ঞাতপরিচয় বন্দুকবাজরা। বৃহস্পতিবার পাক অধিকৃত...