Saturday, March 14, 2026

ছাত্র সমাজের মধ্যে থেকেই উঠে আসছে আগামীর সৈনিক, প্রশিক্ষণ দিচ্ছে তৃণমূল ছাত্র পরিষদ

Date:

Share post:

একুশের বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election 2021) অভূতপূর্ব জয় পেয়েছে তৃণমূল (TMC)। এবার সর্বভারতীয়স্তরে সংগঠন সাজাতে তৎপর ঘাসফুল শিবির। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banarjee) নির্দেশে এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abishek Banerjee) তত্ত্বাবধানে সেই কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। এই কাজে নতুন প্রজন্মকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে তৃণমূল। নেতৃত্বে ছাত্র-যুবদের তুলে আনা হচ্ছে সামনের সারিতে।

২৮ অগাস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস (TMCP Foundation Day) উপলক্ষে আরও সক্রিয় মজবুত হচ্ছে সংগঠন। প্রতিষ্ঠা দিবস উপলক্ষে জোরকদমে প্রস্তুতিও শুরু করে দিয়েছে তৃণমূল ছাত্র পরিষদ। ওইদিন ভার্চুয়ালি নেত্রীর ভাষণ ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য ছাত্র ও যুব সমাজের মধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া হবে। আর করোনা আবহ ও ইন্টারনেটের যুগে তার জন্য সবচেয়ে বড় হাতিয়ার সোশ্যাল মিডিয়া।

দল ও দলনেত্রীর বক্তব্যের পাশাপাশি তৃণমূল ছাত্র পরিষদ চাইছে বিজেপির আইটি সেলের মোকাবিলা। তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যের (Trinankur Bhattacharya) কথায়, ‘‘‌তৃণমূল ছাত্র পরিষদের হয়ে সোশ্যাল মিডিয়ায় যাঁরা কাজ করতে ইচ্ছুক তাদের জন্যে একটা আবেদনপত্র তৈরি করা হয়েছে। তৃণমূল ছাত্র পরিষদের হয়ে সোশ্যাল মিডিয়ায় কাজ করতে চেয়ে ইমেলও করতে পারবেন। ইমেল আইডি হল:‌ wbtmcp@gmail.com৷ ইমেল করার সময় আপনাকে হোয়াটসঅ্যাপ নাম্বার, জেলার নাম, ফেসবুক ও ট্যুইটার আইডি সহ অন্যান্য তথ্য দিতে হবে। আর তৃণমূল ছাত্র পরিষদের সোশ্যাল মিডিয়ায় যাঁরা কাজ করতে ইচ্ছুক তাদের প্রশিক্ষণ দেওয়া হবে দলের পক্ষ থেকেই। আর এই মর্মে আগামী ২০ আগস্ট পর্যন্ত আবেদন গ্রহণ করা হয়েছে। তবে আরও অনেক আবেদন আসতে পারে ভেবে এই সময়সীমা বাড়ানোর চিন্তাভাবনা চলছে।”

আরও পড়ুন- সংশোধনাগারে জায়গা নেই, ২৭১ নারায়ণী সেনা কর্মীকে নিয়ে সমস্যায় কর্তৃপক্ষ

অন্যদিকে, ২৮ অগাস্টকে সামনে রেখে রাজ্য জুড়ে একাধিক কর্মসূচি চালাচ্ছে তৃণমূল ছাত্র পরিষদ। চলছে জোর কদমে প্রস্তুতি। জেলায় জেলায় ছুটে বেড়াচ্ছেন রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য-সহ ছাত্র সংগঠনের রাজ্য নেতৃত্ব। গোটা সপ্তাহব্যাপী এই কাজ চলবে। একইসঙ্গে “খেলা হবে দিবস”-এর সাফল্যের কথা মাথায় রেখে পড়শি রাজ্য ত্রিপুরাতেও ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে আলোচনা চলছে দলের শীর্ষ ও স্থানীয় নেতৃত্বের সঙ্গে। advt 19

 

spot_img

Related articles

নন্দীগ্রাম গণহত্যার ১৯ বছর পার, শহিদদের শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রীর 

১৯ বছর আগে আজকের দিনে রক্তাক্ত হয়েছিল নন্দীগ্রাম (Nandigram)। পাল্টে গিয়েছিল বাংলার রাজনীতির প্রেক্ষাপট। বলা যায়, বাংলার রাজনৈতিক...

আজ যুবভারতীতে লাল-হলুদ ম্যাচ, বেঙ্গালুরুতে খেলবে মোহনবাগান 

শনিবার জমজমাট সবুজ ঘাসে পায়ে পায়ে লড়াই। দুই ভিন্ন প্রতিপক্ষকে পরাস্ত করতে মাঠে নামছে মোহনবাগান (Mohun Bagan) ও...

কৃষিখাতে উন্নয়নের খতিয়ান উল্লেখ করে কৃষক দিবসে শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর 

কৃষক দিবস (Farmer's Day) উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় (Social media) শুভেচ্ছা পোস্ট বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। ২০০৭...

কুলদীপের মেহেন্দিতে কোমর দোলালেন চাহাল! আজ মুসৌরিতে সাতপাক ঘুরবেন বিশ্বকাপজয়ী তারকা

শনিবার সাতপাকে ঘুরতে চলেছেন ভারতীয় ক্রিকেট তারকা কুলদীপ যাদব। একাধিক নায়িকাদের সঙ্গে নাম জড়ালেও ছোটবেলার বন্ধু বংশিকা চাড্ডাকে...