Wednesday, June 24, 2026

আজও বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ, কমলা সতর্কতা জারি উত্তরবঙ্গে

Date:

Share post:

আজও বৃষ্টিতে ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গে আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।। ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গে।

আরও পড়ুন:মর্মান্তিক! বিমান থেকে পড়ে মৃত্যু আফগান ফুটবলারের

গত বুধবার শরতের আগমন হলেও  বর্ষার আনুষ্ঠানিক বিদায় এখনও বেশ কিছুটা দেরি। আবহাওয়া দফতর সূত্রের খবর, বৃহস্পতিবারের পর শুক্রবারও কলকাতা- সহ দক্ষিণবঙ্গের একাধিক রাজ্যে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে।  সক্রিয় মৌসুমী অক্ষরেখা জামশেদপুর ও দিঘা হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।পাশাপাশি রাজ্যে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প ঢুকছে।ফলে রাজ্যে সপ্তাহজুড়েই বৃষ্টি চলবে বলে জানানো হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, পূর্ব বর্ধমান, উত্তর ২৪ পরগনা এবং হুগলিতে বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গের কয়েকটি জেলায়। এরমধ্যে আলিপুরদুয়ার ও কোচবিহারে কমলা সতর্কতা জারি হয়েছে। ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং এবং কালিম্পঙেও।

advt 19

Related articles

যোগী-রাজ্যে ঝলসে মৃত তরুণীর নিথর দেহ এল জগৎবল্লভপুরের বাড়িতে 

উত্তরপ্রদেশের লখনৌয়ে আগুনে পুড়ে মৃত হাওড়ার জগৎবল্লভপুরের তরুণী অনামিকা সামন্তর (২৭) কফিনবন্দী নিথর দেহ বুধবার আনা হল জগৎবল্লভপুরের...

মোদি সরকার গায়ের জোরে বাড়াল ৩ ভ্যাকসিনের দাম!

জ্বালানির পর এবার বাড়ল ভ্যাকসিনের দাম। বিসিজি, মিজলস-রুবেলা এবং মিজলস—এই তিনটি অপরিহার্য ভ্যাকসিনের সিলিং প্রাইস বাড়িয়ে দিল মোদি...

বিজেপি অফিসে ডেকে মোটা টাকার হুমকি, আত্মঘাতী ব্লক তৃণমূল নেতা

বিজেপি পার্টি অফিসে (BJP party office) ডেকে মোটা অঙ্কের টাকা দাবি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিজেপি...

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...