Tuesday, April 14, 2026

এবার পানশালার উপর নজর রাখবে রাজ্য সরকার, নয়া নির্দেশিকা দিল আবগারি দফতর

Date:

Share post:

কোভিড পরিস্থিতিতে বহু রেস্তোরাঁয় ভাঙা হচ্ছে কোভিড বিধি। নাইট কার্ফু-র বিধি না মেনে চলছে নাইট পার্টি। তা নিয়ে বহুদিন ধরেই অভিযোগ চলছিল। এই পরিস্থিতিতে এবার পানশালার ভিতরে সিসিটিভি ক্যামেরা বসানোর নির্দেশ দিল রাজ্য সরকারের আবগারি দফতর। এমনকি সিসিটিভি ক্যামেরায় আইপি এবং জিপিএস সংযুক্ত করতে বলা হয়েছে, যাতে আবগারি দফতরের আধিকারিকরা নিজেদের দফতরে বসেই পানশালার ভিতরের চলা ফুটেজ দেখতে পান।

আরও পড়ুন:ডোম নিয়োগের পরীক্ষাতেও শূন্য পেলেন প্রার্থী, কৃতকার্য মাত্র ৩৭

প্রশাসনের তরফে জানানো হয়েছে, আইন-শৃঙ্খলার স্বার্থেই এমন নির্দেশ। মঙ্গলবার ওই নির্দেশিকা প্রকাশ করে রাজ্যের সমস্ত পানশালাগুলিতে আগামী দু’সপ্তাহের মধ্যে যাবতীয় নির্দেশ কার্যকর করতে বলা হয়েছে। সিসিটিভি ক্যামেরায় নয়া নির্দেশিকা নিয়ে কলকাতা আবগারি দফতরের নয়া নির্দেশিকায় বলা হয়েছে, লাইসেন্সপ্রাপ্ত সমস্ত পানশালা এবং পানশালার বর্ধিত অংশে সিসিটিভি ক্যামেরা বসাতে হবে। এমনভাবে ক্যামেরা বসাতে হবে, যাতে গোটা কাউন্টার সিসিটিভি ক্যামেরার নজরদারিতে থাকে। শুধু ভিডিয়ো ফুটেজ থাকলেই চলবে না। কথাবার্তাও যেন শোনা যায়।

এছাড়াও রাজ্য সরকারের তরফে পানশালার প্রবেশদ্বার ও বাইরের দরজা, পানশালার ভিতরে এবং পানশালার বর্ধিত অংশ, সবকিছুকেই সিসিটিভির আওতায় আনার নির্দেশ দিয়েছে । সন্ধ্যায় পানশালা খোলার এক ঘণ্টা আগে থেকে ভোর ৪টে পর্যন্ত সিসিটিভি ক্যামেরা চালু রাখতে বলা হয়েছে। যে দিন মদ পরিবেশন করা হবে না, সে দিনের ফুটেজও রেকর্ড করে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এমনকী ফুটেজ রেকর্ড করার পর ৩০ দিন পর্যন্ত তা নষ্ট করা যাবে না।

শুধু তাই নয়, সিসিটিভি ক্যামেরার গুণগত মানও ঠিক করে দিয়েছে রাজ্য। বলা হয়েছে, হাই ডেফিনিশন রেজলিউশনের সিসিটিভি ক্যামেরা বসাতে হবে, যাতে পরিষ্কার ভাবে পানশালার ভিতরের দৃশ্য ধরা পড়ে।

advt 19

Related articles

IPL: প্রতিভা চিনতে পারেনি কেকেআর, দারিদ্রকে হারিয়ে নতুন নায়ক শাকিব

আইপিএলের(IPL) মঞ্চকে ব্যবহার করে প্রতি মরশুমেই উঠে আসেন নতুন তারকারা। অনামী ক্রিকেটাররা রাতারাতি তারকা হয়ে উঠেন। চলতি আইপিএলে...

পদত্যাগ করুন: ভোটার তালিকায় নাম বাদ নিয়ে মোদিকে তীব্র নিশানা মমতার

এবার এসআইআর (SIR Issue) প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) পদত্যাগ দাবি করলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

আর্টিস্টস ফোরামে আস্থা নেই, প্রযোজকদের সঙ্গে নিজেই ঝামেলা মেটালেন জিতু

শুটিং করতে গিয়ে প্রযোজনা সংস্থার সঙ্গে ঝামেলায় জড়িয়ে ছিলেন টলিউড অভিনেতা জিতু কামাল (Jeetu Kamal)। হস্তক্ষেপ চেয়েছিলেন আর্টিস্টস...

কংগ্রেসের সরকার হলে বাদ পড়া ভোটারদের নাম উঠবে: অভিষেকের সুরে প্রতিশ্রুতি রাহুলের!

বাংলার নির্বাচনে অস্তিত্ব রক্ষার লড়াইতে জাতীয় কংগ্রেস। সেখানেও বাংলা শাসকদল তৃণমূল কংগ্রেসের তুলে দেওয়া ইস্যুতে ভরসা করতে হচ্ছে...