Monday, April 6, 2026

অনাস্থা রুখতে কড়া পদক্ষেপ নয়া সভাপতির

Date:

Share post:

অনাস্থা আনা যাবে না! পঞ্চায়েত সমিতির অনাস্থা রুখতে নয়া কমিটি গঠন করল মুর্শিদাবাদ জেলা তৃণমূল।এ বিষয়ে জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি শাওনি সিংহ রায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘এখন থেকে তৃণমূল কংগ্রেস পরিচালিত কোনও পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতিতে অনাস্থা আনা যাবে না। কোনও অভিযোগ থাকলে চারজন সদস্য বিশিষ্ট নতুন কমিটিতে লিখিতভাবে তা জানাতে হবে। ওই অভিযোগ রাজ্য নেতৃত্বের কাছে পাঠিয়ে দেওয়া হবে। তারপর সিদ্ধান্ত হবে। না জানিয়ে কেউ অনাস্থা আনলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা নেবে দল।’ এর পাশাপাশি সকলকে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন- কর কাঠামোর বাইরে থাকা প্রতিটি পরিবারকে মাসে ৭,৫০০ টাকা দিক কেন্দ্র, প্রস্তাব মুখ্যমন্ত্রীর

নওদা পঞ্চায়েত সমিতির অনাস্থা প্রস্তাব পাঠান হয়েছে স্থানীয় প্রশাসনকে। এছাড়া জেলার বিভিন্ন পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের একাংশ অনাস্থা এনেছে তৃণমূল প্রধান ও উপপ্রধানের বিরুদ্ধে। কিন্তু রাজ্য নেতৃত্বের কড়া নির্দেশ, কোনভাবেই তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতিতে অনাস্থা আনা যাবে না। সেই নির্দেশ পালন করতে উদ্যোগ নিলেন নব নিযুক্ত জেলা তৃণমূল সভাপতি। advt 19

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...