Monday, April 6, 2026

৮৭ জন ভারতীয়কে নিয়ে দেশের মাটিতে অবতরণ, কাবুল থেকে যাত্রা শুরু আরও এক বিমানের

Date:

Share post:

৮৭ জনকে ভারতীয়কে নিয়ে কাবুল থেকে  শেষমেষ দেশের মাটিতে অবতরণ করল এয়ার ইন্ডিয়ার দু’টি বিমান। বিদেশ মন্ত্রক সূত্রে খবর, রবিবার এয়ার ইন্ডিয়ার বিশেষ দু’টি বিমান নয়া দিল্লিতে অবতরণ করেছে। সেই বিমানেই কাবুল থেকে দিল্লি পৌঁছেছেন নেপালের ২ জন নাগরিকও।  জানা গেছে, ভারতীয় বায়ুসেনার (IAF) আরও একটি বিমান ইতিমধ্যেই কাবুল থেকে রওনা হয়েছে। সেই বিমানে রয়েছে ১৬৮ জন যাত্রী, যাঁর মধ্যে ১০৭ জন ভারতীয়। সেটিও কাবুল থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছে।

আরও পড়ুনঃরাখির দিনেও বঙ্গে বৃষ্টির বিরাম নেই, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা

ভারতে আসার বিমানে ওঠার পরই উচ্ছ্বসিত বিমানযাত্রীদের মুখে শোনা গেল ‘ভারত মাতা কি জয়’। রবিবার ১.২০ নাগাদ বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী বলেছেন, ”আফগানিস্তান থেকে ভারতীয়দের দেশে ফিরিয়ে আনা হচ্ছে। AI 1956 বিমান ৮৭ জন ভারতীয়কে নিয়ে তাজিকিস্তান থেকে নয়াদিল্লির উদ্দেশে রওনা হয়েছে। দুজন নেপালি নাগরিককেও সরিয়ে নিয়ে আসা হয়েছে।”

ইতিমধ্যেই মার্কিন সেনা প্রতিদিন দুটি করে বিমান ওড়ানোর নির্দেশ দিয়েছে। এর ফলে অনেক দ্রুত ভারতীয়দের ফেরানো সম্ভব হচ্ছে। ভারতীয়দের দেশে ফেরাতে মোট তিনটি রুট ব্যবহার করা হচ্ছে। দুশানবে, তাজিকিস্তান, কাতার এই তিন পথে ভারতীয়দের নিয়ে আসছে বিমানগুলি। জানা গিয়েছে, আফগানিস্তানের দূতাবাসের সব কর্মীকে ইতিমধ্যেই ফিরিয়ে এনেছে ভারত। তবে এখনও সে দেশের বিভিন্ন শহরে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে হাজার খানেক ভারতীয়। তাঁদের দেশে ফিরিয়ে আনতে জোরকদমে কাজ চলছে।

advt 19

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...