Monday, April 13, 2026

জি ৭ বৈঠকে তালেবানের উপর নিষেধাজ্ঞা আরোপ করবে ব্রিটেন

Date:

Share post:

আফগানিস্তান-তালিবান সংকট নিয়ে আলোচনার জন্য জরুরি ভিত্তিতে জি-৭ এর বৈঠকের ডাক দিল ব্রিটেন। তালিবানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরপের জন্যই এই বৈঠক ডাকার কথা বলছে বরিস জনসনের সরকার। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, যিনি বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র, ইতালি, ফ্রান্স, জার্মানি, জাপান এবং কানাডার নেতৃত্ব দিচ্ছেন। রবিবার তিনি একটি ভার্চুয়াল বৈঠকের আয়োজন করেছিলেন। বৈঠকের কারণ ছিল, তালেবান গ্রাসে আফগানিস্তান।

ব্রিটেন বিশ্বাস করে জি-৭ এর অর্থনৈতিক নিষেধাজ্ঞা বিবেচনা করবে এবং যদি তালিবান মানবাধিকার লঙ্ঘন করে এবং তার ভূখণ্ডকে সন্ত্রাসীদের আশ্রয়স্থল হিসেবে ব্যবহার করতে দেয় তাহলে G7-এর সাহায্য বন্ধ করতে হবে। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন মঙ্গলবার আফগান ইস্যুতে আলোচনা করবেন। এদিন বরিস জনসন বলেন, ”আফগানিস্তানের সঙ্কট নিয়ে আলোচনা করার জন্য মঙ্গলবার জি ৭ নেতাদের বৈঠক ডাকা হয়েছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে অনুরোধ করেছিলেন এই বিষয়টি বাড়তে বাধা দেওয়ার উপায় খুঁজে বের করতে হবে।”

আরও পড়ুন-প্রাণ হাতে আফগানিস্তান থেকে ভারতে ফিরলেন ১৪৬ জন

গত সপ্তাহে তালিবান কাবুল দখল করে। এখন প্রায় গোটা আফগানিস্তান তালিবান দখলে। আফগান প্রদেশ দখল করে তা রক্ষার জন্য নাগরিক এবং আফগান সামরিকদের দেশ ছাড়তে বাধ্য করে। অনেকেই তালিবান শাসনের আরোপিত শরিয়ত আইনের কঠোর জীবনে ফিরে যাওয়ার আশঙ্কা করেন। যা ২০ বছর আগে শেষ করেছিল আফগানিস্তান।

ব্রিটেনের প্রধানমন্ত্রী রবিবার টুইট করে বলেন, “নিরাপদভাবে নাগরিকদের সরাতে, মানবিক সংকট রোধে এবং গত ২০ বছরের প্রাপ্ত ক্ষমতা সুরক্ষিত করতে আফগান জনগণের পাশে দাঁড়িয়ে আন্তর্জাতিক সম্প্রদায়গুলোর একসঙ্গে কাজ করা খুবই গুরুত্বপূর্ণ।” ব্রিটেন বর্তমানে জি ৭-এ নেতৃত্বে রয়েছে। এছাড়াও বাকি দেশগুলির মধ্যে রয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্র, ইতালি, ফ্রান্স, জার্মানি, জাপান এবং কানাডা।

advt 19

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...