Wednesday, June 24, 2026

সম্পত্তি বিক্রি না করে অব্যবহৃত সম্পদকে ব্যবহার করে আয়ের উৎস খুঁজছে সরকার : নির্মলা

Date:

Share post:

সরকার কোনও সম্পত্তি বিক্রি( Government Property) করবে না। কেবলমাত্র কম ব্যবহৃত প্রকল্পগুলো থেকে আয়ের বন্দোবস্ত করা হবে। অর্থনীতির বিকল্প উৎসগুলো খুলে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। সোমবার ‘ন্যাশনাল মনিটাইজেশন পাইপলাইন’ (national monetisation pipeline) চালু করে এ কথা বলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (central finance minister nirmola sitharamam) এদিন অর্থমন্ত্রী বলেন , সরকারি প্রকল্প থেকেই আয় বাড়াতে নয়া উদ্যোগ নিল নরেন্দ্র মোদির (prime minister Narendra Modi) নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার । সোমবার ৬ লক্ষ কোটি টাকার বিশেষ উদ্যোগ ‘ন্যাশনাল মনিটাইজেশন পাইপলাইন’ চালু করার কথা ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা । তিনি বলেছেন, ব্যবহার কম হয় , পড়ে থেকে থেকে নষ্ট হচ্ছে এমন সরকারি সম্পত্তি থেকে টাকা তোলার ব্যবস্থা করা হবে এই উদ্যোগে। তবে একই সঙ্গে অর্থমন্ত্রী অত্যন্ত স্পষ্টভাবে জানিয়েছেন যে, এই উদ্যোগে কোনও সম্পত্তি বিক্রি করছে না কেন্দ্র সরকার। আপাতত পরীক্ষামূলক ভিত্তিতে চার বছরের জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। জানা গিয়েছে আপাতত প্রথম দফায় রেল, সড়ক, বিদ্যুৎ সহ বিভিন্ন ক্ষেত্রের মোট ৬ লক্ষ কোটি টাকার সরকারি সম্পদকে কাজে লাগানো হবে মনিটাইজেশনের ক্ষেত্রে। বেসরকারি সংস্থাগুলিকে বিনিয়োগের আহ্বান জানানো হবে। তবে সবকিছুরই মালিকানা থাকবে কেন্দ্রের হাতে। এই উদ্যোগের ফলে সরকারের যে আয় হবে, তা দিয়ে ভবিষ্যতে রাস্তা সহ একাধিক নির্মাণ তৈরি করা সম্ভব বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। শুধু তাই নয়, এই উদ্যোগের ফলে আরও একটি সুবিধা হবে। সেটি হল, যে সব সম্পদকে এই উদ্যোগে ব্যবহার করা হবে, সেগুলির রক্ষণাবেক্ষণের জন্য আলাদা করে সরকারি তহবিল থেকে কোনও টাকা খরচ করতে হবে না। বেসরকারি সংস্থাগুলোর লগ্নি করা অর্থে তা হয়ে যাবে । এই উদ্যোগে ‘ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ট্রাস্ট ‘ তৈরি হবে। সেখানে দেশ ও বিদেশের বিভিন্ন সংস্থা বিনিয়োগ করতে পারবে। এর ফলে সাধারণের জন্য আরও প্রজেক্ট, যেমন রাস্তা, তৈরি সম্ভব হবে।

advt 19

Related articles

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...